​হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৯ শিশুর মৃত্যু

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০৩:২২:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০৩:২৫:৩৭ অপরাহ্ন
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় সারা দেশে  ৯ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নিশ্চিত হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৬১ জন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে সারা দেশে ১ হাজার ৩৬১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গে মারা গেছে ১ হাজার ২৫৬ জন।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) হাম বা উপসর্গে সারা দেশে কারও মৃত্যু হয়নি।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :