​ঢাকার হোটেল-রেস্তোরাঁয় মার্কিন গরুর মাংস চান রাষ্ট্রদূত

আপলোড সময় : ২৪-১১-২০২৬ ০২:০৯:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৬ ০২:৫৫:০৭ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্য থেকে হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস আমদানির প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বাংলাদেশের হোটেল ও রেস্তোরাঁয় এ মাংস সরবরাহের অনুমতি দেওয়ার মাধ্যমে উদ্যোগটি শুরু করার পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) এক বার্তায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, আইওয়ার হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস এখন ঢাকার খাবার টেবিলে পৌঁছানোর সুযোগ রয়েছে। এর গুণগত মানই পণ্যের পরিচয় তুলে ধরবে, আলাদা করে প্রচারের প্রয়োজন হবে না।

তিনি বলেন, এ উদ্যোগের সূচনা হতে পারে সহজ একটি পদক্ষেপের মাধ্যমে। হোটেল ও রেস্তোরাঁয় আইওয়ার গরুর মাংস আমদানির অনুমতি দেওয়া হলে বাজারই এর চাহিদা নির্ধারণ করবে।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের মতে, বাংলাদেশের হোটেল ও রেস্তোরাঁ খাতে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের হালাল গরুর মাংসের বাজার সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :