একদিকে বঙ্গোপসাগরের বুকে লাল সূর্যের উদয়, অন্যদিকে হাজারো মানুষের প্রার্থনা আর পুণ্যস্নানের অপেক্ষা। ভোরের আলো ফুটতেই কুয়াকাটা সমুদ্রসৈকতে বাড়তে থাকে পুণ্যার্থীদের ভিড়। সূর্যের প্রথম কিরণ সাগরের জলে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে উলুধ্বনি, শঙ্খধ্বনি আর ধর্মীয় মন্ত্রোচ্চারণে মুখর হয়ে ওঠে পুরো সৈকত। কেউ সাগরের জলে অবগাহন করছেন, কেউ পূজা-অর্চনায় ব্যস্ত, আবার কেউ পরিবারের মঙ্গল কামনায় সাগরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করছেন। বিশ্বাস আর ভক্তির এমনই এক আবহে মঙ্গলবার ভোরে কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী রাসপূর্ণিমার পুণ্যস্নান।
অগ্রহায়ণের পূর্ণিমা তিথি উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে এ আয়োজন ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ। তাঁদের বিশ্বাস, রাসপূর্ণিমার পুণ্যতিথিতে সাগরে স্নান ও ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে পাপমোচন এবং জীবনের মঙ্গল লাভ করা যায়। সেই বিশ্বাস থেকেই পরিবার-পরিজন নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কুয়াকাটায় সমবেত হন তাঁরা।
পুণ্যস্নান, পূজা-অর্চনা, মানত ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় সকাল থেকেই উৎসবমুখর হয়ে ওঠে সমুদ্রসৈকত। কারও প্রত্যাশা রোগ-শোক থেকে মুক্তি, কারও পরিবারের সুখ-শান্তি, আবার কেউ এসেছেন মনের বাসনা পূরণের আশায়।
বিশ্বাসের টানে রাতভর ধর্মীয় আয়োজন
রাস উৎসবকে ঘিরে সোমবার সন্ধ্যা থেকেই কুয়াকাটায় আসতে শুরু করেন পুণ্যার্থীরা। সন্ধ্যার পর রাধাকৃষ্ণ মন্দিরে সমবেত হন হাজারো ভক্ত। রাতভর চলে নামকীর্তন, ভগবৎপাঠ, আরতি, পূজা-অর্চনা ও রাসলীলা কীর্তন। শ্রীকৃষ্ণের লীলাকীর্তনে ভক্তরা মেতে ওঠেন ধর্মীয় আবহে। মন্দিরের আশপাশে বসে ঐতিহ্যবাহী রাসমেলা। পূর্ণিমার ভোররাত থেকে সকাল পর্যন্ত চলে সাগরে পুণ্যস্নানের আনুষ্ঠানিকতা।
১৬ বার পুণ্যস্নানে অনিতা রাণী
রাসপূর্ণিমার এই আয়োজন অনেকের কাছে কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা পারিবারিক বিশ্বাস ও ঐতিহ্যের অংশ।
পুণ্যার্থী অনিতা রাণী জানান, এবার নিয়ে ১৬ বার কুয়াকাটায় পুণ্যস্নান করতে এসেছেন তিনি। তাঁর বিশ্বাস, এখানে সাগরে স্নান ও ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে মনের বাসনা পূরণ হয়। সারা বছরের পাপ-পঙ্কিলতা থেকে মুক্তির প্রত্যাশায় এবারও পরিবারের সদস্যদের নিয়ে ছুটে এসেছেন কুয়াকাটায়।
মাধব-সাগরী দম্পতিও এসেছেন একই বিশ্বাস নিয়ে। তাঁদের ভাষায়, বছরের এই বিশেষ সময়টির জন্য অপেক্ষা করেন তাঁরা। পুণ্যস্নান ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পরিবার-পরিজনের মঙ্গল কামনা করেন।
ভক্ত সৌমিত্র বলেন, সারা বছর রাসপূর্ণিমার এই সময়টির জন্য অপেক্ষায় থাকেন তিনি। তাই এবারও ছুটে এসেছেন কুয়াকাটায়।
ধর্মীয় আয়োজনের পাশাপাশি রাস উৎসব হয়ে উঠেছে নানা ধর্ম-বর্ণের মানুষের মিলনমেলায়। উৎসবের আনন্দ উপভোগ করতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতিও চোখে পড়ে সৈকতজুড়ে।
রাস উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী নিহার রঞ্জন জানান, সোমবার রাত থেকে এবারের উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রাতভর নামকীর্তন, ভগবৎপাঠ, আরতি ও পূজার আয়োজন চলে। মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের আগে ও পরে সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে উৎসবের অন্যতম প্রধান ধর্মীয় পর্ব সম্পন্ন হয়। পুরোহিতের মাধ্যমে পূজা, মানতসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন ভক্তরা।
রাসমেলার উদ্বোধন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। এ সময় কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উৎসব উপলক্ষে কলাপাড়া উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভার উদ্যোগে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলাপাড়ায় শুরু পাঁচ দিনের ঐতিহ্যবাহী রাসমেলা
কুয়াকাটার সমুদ্রসৈকতে পুণ্যস্নান ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে উৎসবের দ্বিতীয় পর্ব জমে ওঠে কলাপাড়া পৌরশহরে। মঙ্গলবার বিকেল থেকে উপজেলা সদরের মদনমোহন সেবাশ্রমে সমবেত হন রাসভক্তরা। সেবাশ্রমে স্থাপিত রাধাকৃষ্ণের ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শন, পূজা-অর্চনা ও ধর্মীয় অনুষ্ঠান ঘিরে সেখানে সৃষ্টি হয় উৎসবের আরেক আবহ।
সেবাশ্রম প্রাঙ্গণে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাসমেলা। মেলায় বসেছে নানা পণ্যের দোকানপাট। দূর-দূরান্ত থেকে আসা মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো প্রাঙ্গণ। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি কেনাকাটা, পরিচিতজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ এবং গ্রামীণ মিলনমেলার আনন্দে মেতে উঠেছেন দর্শনার্থীরা।
শত বছরের ঐতিহ্যবাহী এই রাস উৎসব এখন কলাপাড়া ও কুয়াকাটার সামাজিক-সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। উৎসবকে কেন্দ্র করে হোটেল-মোটেল, খাবারের দোকান, পরিবহনসহ স্থানীয় ব্যবসা-বাণিজ্যে বাড়তি গতি সঞ্চার হয়। পর্যটননির্ভর কুয়াকাটার অর্থনীতিতেও যোগ হয় নতুন প্রাণচাঞ্চল্য।
নিরাপত্তায় পাঁচ শতাধিক সদস্য,
হাজারো পুণ্যার্থীর সমাগম নির্বিঘ্ন ও নিরাপদ করতে এবার নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। জেলা ও উপজেলা প্রশাসন, কুয়াকাটা পৌরসভা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা প্রস্তুতি রাখা হয়েছে।
কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান জানান, রাসপূর্ণিমা উপলক্ষে থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশসহ পাঁচ শতাধিক সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন। মন্দির এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পুণ্যার্থীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা, অস্থায়ী শৌচাগার, জরুরি চিকিৎসাসেবা ও উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও জানান, পুণ্যার্থীদের নির্বিঘ্ন চলাচলের জন্য মোটরসাইকেলসহ হালকা যানবাহনের নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। মোটরসাইকেল, টমটম ও অটোরিকশায় অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে মনিটরিং চলছে। পাশাপাশি সৈকত পরিচ্ছন্ন রাখা এবং সাগরে স্নানের সময় সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
রাসপূজা উদযাপন কমিটির আয়োজকেরা জানান, শত বছরের এই ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছরের মতো এবারও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ধর্মীয় আচার-অনুষ্ঠান, পুণ্যস্নান ও মেলার আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাই কাজ করছেন।
ঐতিহ্য, বিশ্বাস আর সম্প্রীতির মহামিলন
কুয়াকাটার সমুদ্রসৈকতে সূর্যোদয়ের সঙ্গে হাজারো মানুষের পুণ্যস্নান আর কলাপাড়ার মদনমোহন সেবাশ্রমে পাঁচ দিনের রাসমেলা—এই দুই আয়োজনকে ঘিরেই পূর্ণতা পায় দক্ষিণাঞ্চলের শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব।
কারও কাছে এটি পাপমোচনের প্রত্যাশা, কারও কাছে পারিবারিক বিশ্বাসের বন্ধন, আবার কারও কাছে শেকড়ের টানে ফিরে আসার উপলক্ষ। ধর্মীয় আচার-অনুষ্ঠানের গণ্ডি পেরিয়ে এই উৎসব আজ মানুষের মিলন, সম্প্রীতি, লোকজ সংস্কৃতি ও স্থানীয় অর্থনীতির সঙ্গেও গভীরভাবে জড়িয়ে গেছে।
বছর ঘুরে রাসপূর্ণিমা এলেই তাই হাজারো মানুষের গন্তব্য হয়ে ওঠে কুয়াকাটা। সাগরের ঢেউয়ের সঙ্গে মিশে যায় প্রার্থনার শব্দ, শঙ্খধ্বনি আর মানুষের আবেগ। সমুদ্রের বেলাভূমি থেকে কলাপাড়ার মেলা প্রাঙ্গণ—সবখানেই তখন এক অভিন্ন চিত্র, শত বছরের ঐতিহ্যের টানে মানুষের মহামিলন। তবে এবারে রাসভক্তেদের উপস্থিতি ছিল আশঙ্কাজনহারে কম। জানৈতিক অস্থিতিশীলতাকে দায়ী করছেন অধিকাংশ মানুষ।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন