রাষ্ট্রদূত মাইকেল মিলার

বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০৭:০১:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০৭:০২:১৮ অপরাহ্ন
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের চলমান পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জোটটি বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। একই সঙ্গে দেশের নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি পূর্ণ আস্থা প্রকাশ করেন।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে ইইউ রাষ্ট্রদূত বলেন, দেশে যা ঘটছে সে বিষয়ে গণমাধ্যমের দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বর্তমান সময়কে একটি সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করে মাইকেল মিলার বলেন, "এখন এমন একটি প্রবণতা রয়েছে যে— এটি একটি সন্ধিক্ষণ, সবকিছু বদলে যাচ্ছে। তবে আমার পূর্ণ আস্থা আছে যে, নিরাপত্তা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।"

অনুষ্ঠানে ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে রাষ্ট্রদূত জানান, আগামী দিনে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের অংশীদারত্বের সম্পর্ক আরও জোরদার হবে।

পাশাপাশি বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের (গ্র্যাজুয়েশন) বিষয়ে তিনি বলেন, এই উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ বিভিন্ন খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনে আরও ভালো প্রস্তুতি নেবে বলে ইউরোপীয় ইউনিয়ন আশা করে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :