বিদেশে পালানোর চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হওয়া শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে আরেক শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার (২২ নভেম্বর) গভীর রাতে বিমানবন্দর থেকে আটকের পর সুইডেন আসলামকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে পুলিশ ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর একটি তালিকা প্রকাশ করেছিল। ওই তালিকায় সুইডেন আসলাম ও খন্দকার নাঈম আহমেদ টিটন—দুজনেরই নাম ছিল।
গত ২৮ এপ্রিল রাতে রাজধানীর নিউ মার্কেটের কাছে গুলি করে হত্যা করা হয় টিটনকে।
রোববার গভীর রাতে বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। ডিবি কর্মকর্তাদের ভাষ্য, তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ডিএমপি কমিশনারের কার্যালয়ে শতাধিক অভিযোগ রয়েছে। এছাড়া অন্তত পাঁচটি টর্চার সেল পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশের তৎপরতার মধ্যে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন আসলাম—এমন তথ্যও জানিয়েছেন ডিবি কর্মকর্তারা।
আশির দশকের মাঝামাঝি সময়ে রাজধানীর রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় অপরাধজগতে উত্থান ঘটে সুইডেন আসলামের। নব্বইয়ের দশকে কারওয়ান বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধজগতের নিয়ন্ত্রণ নিয়ে আলোচনায় আসেন তিনি।
বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ২২টি মামলা হয়। এর মধ্যে নয়টি ছিল হত্যা মামলা। অস্ত্র মামলাসহ কয়েকটি মামলায় তার সাজাও হয়েছিল। ১৯ বছরের বেশি সময় কারাভোগের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর কারামুক্ত হন তিনি। ওই বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি মুক্তি পান।
অন্যদিকে, নিহত টিটন ও তার ভগ্নিপতি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন মোহাম্মদপুরের হারিছ-জোসেফ গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। ধানমণ্ডি ও হাজারীবাগ এলাকায় টিটনের তৎপরতা ছিল বলে জানা যায়।
এদিকে ইমনের বিরুদ্ধে বর্তমানে মোহাম্মদপুর, ধানমণ্ডি ও হাজারীবাগ এলাকায় চাঁদাবাজি ও জমি দখলের বিভিন্ন অভিযোগ রয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে