অ্যান্টিবায়োটিকের অকার্যকারিতার কারণে বাংলাদেশে প্রতি বছর সোয়া লাখ মানুষের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
তিনি বলেন, এ কারণে বিপুলসংখ্যক রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হচ্ছে। একই সঙ্গে বেড়ে যাচ্ছে চিকিৎসার ব্যয়। এ পরিস্থিতি মোকাবিলায় অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার বন্ধসহ বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে চিকিৎসা, ফার্মেসি ও নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনা বিষয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে কর্মশালাটি বাস্তবায়ন করছে।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসক ও রোগীদের আচরণগত পরিবর্তন না আনলে শুধু জ্ঞান ও সচেতনতা দিয়ে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের (এএমআর) সংকট মোকাবিলা সম্ভব নয়। ব্যবস্থাপত্র ছাড়া বা সরাসরি বিক্রির মাধ্যমে অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং এর কঠোর বাস্তবায়ন জরুরি।
তিনি জানান, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার রোধে সরকার ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা বা ই-হেলথ চালুর উদ্যোগ নিয়েছে। এর আওতায় ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড ও ইলেকট্রনিক ব্যবস্থাপত্র চালু করা হবে। এর ফলে স্বাস্থ্যসেবার বিভিন্ন কার্যক্রম ডিজিটাল নজরদারির আওতায় আসবে।
ড. এম এ মুহিত আরও বলেন, দেশব্যাপী সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনা হবে। এতে বিনামূল্যের ওষুধের অপচয় রোধের পাশাপাশি সঠিক রোগীর কাছে মানসম্মত ওষুধ পৌঁছানো নিশ্চিত করা সম্ভব হবে।
চিকিৎসা, নার্সিং, মিডওয়াইফারি ও ফার্মেসি শিক্ষার পাঠ্যক্রমে আধুনিক তথ্য এবং আন্তর্জাতিক মানদণ্ড যুক্ত করার উদ্যোগকে স্বাগত জানান তিনি। অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন বলেন, দেশে কোন রোগে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট চিকিৎসা প্রটোকল রয়েছে। কিন্তু অনেক শীর্ষস্থানীয় চিকিৎসক ও মেডিসিনের অধ্যাপকরাও এসব প্রটোকল সম্পর্কে অবগত নন।
তিনি বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের বিরুদ্ধে লড়াই জোরদার করতে হলে চিকিৎসা শিক্ষার পাঠ্যক্রমে বিদ্যমান ঘাটতিগুলো চিহ্নিত করে তা পূরণ করতে হবে। কর্মশালায় সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর মেডিকেল এডুকেশনের পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমান। আরও বক্তব্য দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বাংলাদেশের সিনিয়র হেলথ পলিসি অ্যাডভাইজর সাংগে ওয়াংমো, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব শবনম মুস্তারি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে স্বাগত বক্তব্য দেন সিএমইর অধ্যাপক ডা. দিলারা আলো।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে