​প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে এনসিপির প্রতিনিধিদল

আপলোড সময় : ২৩-১১-২০২৬ ০২:২৪:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৬ ০২:২৪:৪০ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলটি সচিবালয়ে পৌঁছায়। প্রতিনিধি দলের অন্য তিন সদস্য হলেন সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং আকরাম হোসেন।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে জাতীয় ঐক্য জোরদারের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন তিনি।

এর আগে রোববার (২২ নভেম্বর) এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর দলটির একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর এ আমন্ত্রণকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি।

দলটির মতে, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার এই বিষয়গুলোকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :