হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে দেশের বাইরে যাওয়ার চেষ্টার করছিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম। রবিবার (২৩ নভেম্বর) রাতে বিমানবন্দরে যাওয়ার পর গ্রেপ্তার হন তিনি।
তাকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
জানা গেছে, থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ডে যাওয়ার জন্য রাতে বিমানবন্দরে যান সুইডেন আসলাম। তিনি ইমিগ্রেশনে এলে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারের পর সংবাদ মাধ্যমকে তার পাসপোর্ট নম্বর জানানো হয়েছে।
ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগের উপ কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ জানান, মালয়েশিয়া যাওয়ার পথে রাত আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে আমাদের হাতে তুলে দেয়। আমরা যতটুকু জানতে পেরেছি তার আল্টিমেট ডেস্টিনেশন ছিল মালয়েশিয়া। হয়তো থাইল্যান্ডের ব্যাংকক হয়ে সে মালয়েশিয়া যেত।
আমরা বিষয়টি যাচাই করছি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন