দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে এবার বিয়েতে রূপ দিলেন জনপ্রিয় মার্কিন পপ তারকা মাইলি সাইরাস। নিজের চেয়ে পাঁচ বছরের ছোট তরুণ সংগীতশিল্পী ম্যাক্স মোরান্ডোর সঙ্গে নতুন করে সংসার শুরু করেছেন তিনি। বর্তমানে মাইলির বয়স ৩৩ বছর এবং তার স্বামী ম্যাক্সের বয়স ২৮ বছর।
মার্কিন সাময়িকী ‘পিপল’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত শনিবার (২১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে সম্পূর্ণ ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের কয়েকটি ছবিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।
খবরে বলা হয়, সাদামাটা অথচ আভিজাত্যপূর্ণ আয়োজনে সুইমিংপুলের পাশে সাদা ফুলে সাজানো মঞ্চে মালাবদল করেন এই জুটি। অনুষ্ঠানে মাইলির মা টিশ সাইরাস ও বোন নোয়া সাইরাসসহ দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। বিয়ের আগের দিন কাছের মানুষদের নিয়ে একটি বিশেষ নৈশভোজেরও আয়োজন করেছিলেন তারা।
মাইলি ও ম্যাক্সের প্রেমের গল্প শুরু হয় ২০২১ সালের শেষ দিকে। পরিচিতজনদের মাধ্যমে হওয়া একটি 'ব্লাইন্ড ডেট'-এ তাদের প্রথম দেখা হয়েছিল। এক সাক্ষাৎকারে মাইলি জানিয়েছিলেন, প্রথম সাক্ষাতের সময় দুজনের কেউই একে অপরের সম্পর্কে তেমন কিছু জানতেন না।
গত বছর জাপানের কিয়োটোতে ভ্রমণের সময় মাইলিকে বিয়ের প্রস্তাব দেন ম্যাক্স। একটি হোটেলের বাগানে হাঁটার সময় হঠাৎ হাঁটু গেড়ে বসে মাইলিকে সারপ্রাইজ দেন তিনি। পুরো বিষয়টি গোপন রাখতে বেশ কৌশল অবলম্বন করতে হয়েছিল বলে জানান ম্যাক্স।
উল্লেখ্য, এটি মাইলি সাইরাসের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে অভিনেতা লিয়াম হেমসওয়ার্থকে বিয়ে করেছিলেন তিনি। তবে এক বছরের মাথায় তাদের সম্পর্কে ফাটল ধরে এবং ২০২০ সালের জানুয়ারিতে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে