গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০২:৪৩:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০২:৪৩:৫৭ অপরাহ্ন
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।

রোববার (২২ নভেম্বর) সকালে গাজীপুরের নলজানী এলাকায় কর্তৃপক্ষের নিজস্ব কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, গাজীপুরকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবার সমন্বয়ে কাজ করা হবে। একই সঙ্গে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষকে একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, প্রতিষ্ঠানের প্রধান দুর্নীতিগ্রস্ত হলে পুরো প্রতিষ্ঠানই কলঙ্কিত হয়। তার কাছে কোনো ধরনের দুর্নীতির সুযোগ নেই বলেও জানান নতুন চেয়ারম্যান।

এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :