ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার একটি কারখানায় অগ্নিকাণ্ডে তিনজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন। ঘটনার পর থেকে কারখানাটির ৩৬ কর্মী নিখোঁজ রয়েছেন।
শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় বানতেন প্রদেশের সেরাং জেলার চিকান্দে শহরের একটি ক্যান্ডি কারখানায় আগুন লাগে। রোববার (২২ নভেম্বর) সকালেও দমকলকর্মীরা ধিকিধিকি জ্বলতে থাকা স্থানগুলো নিয়ন্ত্রণে কাজ করছিলেন। উদ্ধারকর্মীরা নিখোঁজ ৩৬ কর্মীর সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।
রয়টার্স জানিয়েছে, আগুন থেকে ১৫ জন রক্ষা পেয়েছেন। তাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা পরিষ্কার হয়নি। কর্তৃপক্ষও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয়নি।
আগুনে ক্ষতিগ্রস্ত কারখানা ভবনটির যেসব অংশে হতাহতরা আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে, উদ্ধারকর্মীরা সেসব স্থানে নিবিড় তল্লাশি চালাচ্ছেন।
পাশাপাশি দমকলকর্মীরা আগুন পুরোপুরি নেভানো ও ঠান্ডা করার কাজ চালিয়ে যাচ্ছেন। কারখানাটির বিভিন্ন অংশে আগুনের শিখা ও উত্তপ্ত স্থান রয়ে গেছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে