বলিউড অভিনেতা শরদ কাপুরের খারাপ সময়ে তার পাশে দাঁড়িয়েছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান।
সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’ জানিয়েছে, কয়েক দিন আগে কাজ চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন শরদ কাপুর। তা দেখে একসময়ের সহশিল্পী শরদের সঙ্গে যোগাযোগ করেন শাহরুখ।
শরদ বলেছেন, পুরনো বন্ধুর ওই ফোন তাকে আপ্লুত করেছে। ২০০০ সালে মুক্তি পাওয়া মনসুর খান পরিচালিত ‘জোশ’ সিনেমায় শাহরুখের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন শরদ। দুই অভিনেতার সেই পর্দার সংঘাত সে সময় আলোচনায় এসেছিল।
একসময় জনপ্রিয় কিছু সিনেমায় শরদ কাজ করলেও সময়ের সঙ্গে কাজের সুযোগ কমতে থাকে তার।
সামাজিক যোগাযোগমাধ্যমে শরদ বলেছিলেন, এখনো ভালো চরিত্রে অভিনয় করতে চান তিনি। একেবারে হারিয়ে যেতে চান না।
তবে কেবল শাহরুখই নন, সালমান খান, সোনু সুদ, জাভেদ আখতার, সোনু নিগমসহ অনেকেই শরদের পাশে দাঁড়িয়েছেন।
পুরনো সতীর্থরা যোগাযোগ করায় শরদের খারাপ সময় কেটে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১৯৯৪ সালে ‘মেরা পেয়ারা ভারত’ সিনেমার মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন শরদ। মহেশ ভাটের ‘দস্তক’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। তবে শাহরুখের সঙ্গে ‘জোশ’ সিনেমাটিই তাকে বেশি আলোয় আনে।
এবার নতুন করে কাজের সুযোগের অপেক্ষায় আছেন অভিনেতা। আগামী বছরের জানুয়ারি থেকে আবার অভিনয়ে ফিরতে চান তিনি।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে