কিশোরগঞ্জ পাগলা মসজিদে মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

আপলোড সময় : ২২-১১-২০২৬ ০২:২৫:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৬ ০২:২৫:৪৮ অপরাহ্ন
কিশোরগঞ্জ শহরের আলোচিত পাগলা মসজিদের দানবাক্সে অতীতের সকল রেকর্ড ভেঙে এবার পাওয়া গেল ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। ১৫ দান সিন্দুকে ৫১ বস্তা টাকা গণনা করে এবার এ টাকা পাওয়া গেছে। টাকা রূপালী ব্যাংকের হিসাবে জমা করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিম) মোহাম্মদ এরশাদুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২১ নভেম্বর ) সকাল ৭টায় দান বাক্সগুলো খোলার পর টাকা গণনা সকাল থেকে শুরু হয়ে শেষ হয় রাত সাড়ে ১০ আটটায়।

এর আগে (২৭ জুন) ৬ মাস পর ১৩ টি দান বাক্সে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল।

‎৪ মাস ২৪ দিন পর শনিবার সকাল ৭টার দিকে পাগলা মসজিদের ১৫টি দানসিন্দুক খুলে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। জেলা শহরের নরসুন্দা নদী তীরের ঐতিহাসিক এ মসজিদে লোহার দান সিন্দুক গুলো ৩ মাস পরপর খোলা হয়।

পাগলা মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণত তিন থেকে চার মাস পরপর দানসিন্ধুক খোলা হয়। এবার ৪ মাস ২৪ পর দানসিন্দুক খোলা হয়েছে। এরপরও রেকর্ড পরিমাণ টাকা পাওয়া গেছে। প্রথমে টাকাগুলো লোহার সিন্দুক থেকে বস্তায় ভরা হয়। পরে মসজিদের ২য় তলায় মেঝেতে ঢেলে গণনার কাজ শুরু করা হয়।

পাগলা মসজিদ কমপ্লেক্সের নূরুল কোরআন হাফিজিয়া মাদাসার ও আল জামিয়াতুল ইমদাদিয়ার ৩০০ জন ছাত্র, পাগলা মসজিদ মাদ্রাসার ছাত্র ৯০ জন, রূপালী ব্যাংকের ১৫০ জন, পাগলা মসজিদের স্টাফ ৩৫ জন, জেলা প্রশাসনের স্টাফ ২৪ জনসহ, প্রায় ৬০০ শতাধিক টাকা গণনার কাজে অংশ নেন। এ সময় পুলিশ র‍্যাব ও আনসার সদস্যরাও উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম,জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিন ও অতিরিক্ত পুলিশ (সুপার সদর সার্কেল ) শরিফুল হক এর নেতৃত্বে সকাল ৭টায় ১৫ টি দানসিন্দুক খোলা হয়।

এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান মারুফসহ ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ আলী হারেসী, মসজিদের প্রশাসনিক কর্মকর্তা ও পাগলা মসজিদ কমিটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

‎কিশোরগঞ্জ শহরের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার মধ্যে পাগলা মসজিদ অন্যতম নির্দশন। শহরের পশ্চিমে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে মসজিদটি স্থাপিত। জনশ্রুতি আছে, সহীহ্ নিয়তে এ মসজিদে দান করলে মানুষের মনের আশা পূরণ হয়। সে জন্য দূরদূরান্ত থেকে অসংখ্য মানুষ এখানে এসে দান করে থাকেন।

‎মানুষ টাকা-পয়সা ছাড়াও স্বর্ণালংকার, গবাদিপশু, হাঁস-মুরগিসহ বিভিন্ন ধরনের জিনিসপত্রও মসজিদটিতে দান করে থাকেন।

বর্তমানে পাগলা মসজিদ এর ব্যাংক অ্যাকাউন্টে ১৫১ কোটি ৪৩ লক্ষ ৫০ হাজার ৮১ টাকা ও অনলাইনে জমা হয়েছে ৪৪ লক্ষ ৯ হাজার ৯ শত ৩৬ টাকা এ বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ এরশাদুল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :