বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোতে শুরু হয়েছে থেমে থেমে বৃষ্টিপাত ও দমকা হাওয়া। এর প্রভাবে ভোলা, ঝালকাঠি, চাঁদপুর ও পিরোজপুরসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কোথাও উত্তাল নদ-নদী। আর এই অসময়ের বৃষ্টিতে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। বিশেষ করে রোপা আমন ধান, তরমুজের বীজতলা ও অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা। পাশাপাশি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও নদীপাড়ের বাসিন্দারা।
কৃষকদের আশঙ্কা, বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হলে মাঠের ফসল ও বীজতলার ব্যাপক ক্ষতি হতে পারে। ভোলার চরাঞ্চলের কৃষক আবদুল মান্নান জানান, গত দুই দিনের বৃষ্টিতে তরমুজের বীজতলা নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে। এখন বৃষ্টি বন্ধ হলে কৃষকেরা উপকৃত হবেন। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে বীজতলার ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
একই এলাকার কৃষক শরীফুল ইসলাম বলেন, লাখ লাখ টাকার বীজতলা নিয়ে তারা আতঙ্কে রয়েছেন। বৃষ্টি অব্যাহত থাকলে বড় ধরনের লোকসানে পড়তে হবে।
শুধু ভোলায় নয়, ঝালকাঠিতেও রোপা আমনসহ অন্যান্য ফসল নিয়ে উদ্বেগ বাড়ছে কৃষকদের মধ্যে। তাদের ভাষ্য, আমন ধানে ইতোমধ্যে শিষ বের হয়েছে। এ অবস্থায় অতিরিক্ত বৃষ্টি হলে ধান ও লতাজাতীয় ফসলের ক্ষতি হতে পারে। বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী হলে ধান ঘরে তোলা নিয়েও দুশ্চিন্তা বাড়বে।
এরই মধ্যে এ ঘটনায় কৃষি বিভাগও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ভোলা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল ইসলাম জানান, বৃষ্টিপাত অব্যাহত থাকলে বীজতলা ও পাকা আমনের ব্যাপক ক্ষতি হতে পারে। তবে এখন বৃষ্টি বন্ধ হলে কৃষকেরা লাভবান হবেন।
অন্যদিকে ঝালকাঠি জেলা কৃষি বিভাগ বলছে, বৃষ্টি দীর্ঘস্থায়ী না হলে কৃষিতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই। আবহাওয়া স্বাভাবিক হলে জমির পানি নেমে যাবে এবং ফসলের ক্ষতি এড়ানো সম্ভব হবে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে জনজীবনেও পড়েছে বিরূপ প্রভাব। ভোলায় মেঘনা নদীসহ উপকূলের নদ-নদী উত্তাল হয়ে উঠেছে। টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় দিনমজুর, রিকশাচালক ও খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষ পড়েছেন বিপাকে। অনেকেই কাজে বের হতে পারছেন না। আবার প্রয়োজনের তাগিদে বৃষ্টি উপেক্ষা করে বাইরে বের হলেও স্বাভাবিক কর্মজীবন ব্যাহত হচ্ছে। ঝালকাঠিতেও অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যেও বেড়েছে আতঙ্ক।
চাঁদপুর জেলা আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল ১৯ নভেম্বর সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত জেলায় ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় স্থানীয় নৌসীমানায় ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখানো হয়। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে পিরোজপুরে গত ২৪ ঘণ্টায় ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা না থাকলেও বৃষ্টি ও ঝড়ো হাওয়ার প্রভাবে নদীতীরবর্তী এলাকার মানুষের মধ্যে বেড়িবাঁধের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। জেলায় মোট ৩৩২ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৩০ কিলোমিটার ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় মোকাবিলায় উপজেলা প্রশাসনের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে একটি টিম।
শুক্রবার ( ২০ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র থেকে ৬৪ কিলোমিটার পর্যন্ত এলাকায় বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার সময় ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টি ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন