আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে বিরোধে জড়িয়ে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছেন দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। তার অভিযোগ, অনুমতি ছাড়াই বিভিন্ন বাণিজ্যিক প্রচারণায় ছবি ব্যবহার করা হয়েছে। এ ছাড়া সংস্থাটির সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড নিয়েও অসন্তোষ রয়েছে তা র।
আর্জেন্টিনার সম্প্রচারমাধ্যম এ২৪-এর তথ্যের বরাতে সাংবাদিক নিকোলাস উইনিয়াজকি জানিয়েছেন, এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর সঙ্গে ব্যক্তিগত এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছেন মেসি। একই সঙ্গে তার আইনজীবীরা সংস্থাটিকে আনুষ্ঠানিক আইনি নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন।
মেসির আপত্তির মূল কারণগুলোর একটি হলো বাণিজ্যিক প্রচারে তার ছবি ব্যবহারের বিষয়টি। যুক্তরাষ্ট্রের বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান মাইকেলবের সঙ্গে মেসির একচেটিয়া চুক্তি রয়েছে। কিন্তু আর্জেন্টিনা জাতীয় দলের স্পনসর হিসেবে যুক্ত স্থানীয় একটি প্রতিষ্ঠান নিজেদের বিজ্ঞাপনে তার ছবি ব্যবহার করেছে। সাংবাদিক উইনিয়াজকির দাবি, এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার অনুমতি নিয়েই প্রতিষ্ঠানটি এমনটি করেছে।
মেসিকে না জানিয়েই ছবিটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ওই সাংবাদিক। তার ভাষ্য, মাইকেলবের সঙ্গে একচেটিয়া চুক্তির বিষয়টি থাকা সত্ত্বেও তাপিয়া একজন আর্জেন্টাইন স্পনসরকে মেসির ছবি ব্যবহারের সুযোগ করে দেন।
এএফএর শীর্ষ কর্মকর্তাদের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন রয়েছে মেসির। সভাপতি তাপিয়া ও কোষাধ্যক্ষ তোভিগিনো দীর্ঘদিন ধরে কর ফাঁকি এবং অর্থ পাচারের সন্দেহে তদন্তের আওতায় রয়েছেন। গত মার্চে তাপিয়ার বিরুদ্ধে অভিযোগও আনা হয়েছিল। উইনিয়াজকির প্রতিবেদনে মোনাকো ও ইবিজার মতো বিলাসবহুল পর্যটন এলাকায় ইয়ট ভাড়া দেওয়া কয়েকটি প্রতিষ্ঠানের কাছে ১২ লাখ ডলারের বেশি অর্থ স্থানান্তরের তথ্যের কথাও উল্লেখ করা হয়েছে।
এর আগে গত অক্টোবরে বেনিনের বিপক্ষে নিজের বিদায়ী ম্যাচের আয়োজন নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন মেসি ও তার ঘনিষ্ঠজনেরা। ম্যাচের সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা এবং খেলা শেষে ড্রোন প্রদর্শনীর আয়োজন নিয়ে তাদের আপত্তি ছিল। ওই প্রদর্শনীতে মেসিকে তার তুলনামূলক দুর্বল ডান পায়ে বল মারার ভঙ্গিতে উপস্থাপন করা হয়।
এএফএর বিরুদ্ধে আইনি পদক্ষেপের বিষয়ে উইনিয়াজকি বলেন, আর্জেন্টিনার ফুটবলের সবচেয়ে বড় তারকা তার আইনজীবীদের আনুষ্ঠানিক নোটিশ তৈরির নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে এএফএকে মেসির ছবি ব্যবহার করে এমন বাণিজ্যিক সুবিধা নেওয়া থেকে বিরত থাকতে বলা হবে, যার আয় আর্জেন্টাইন ফুটবলের কোনো কাজে আসে না।
এদিকে এএফএর সঙ্গে বিরোধের মধ্যেই ক্লাব ফুটবলে মনোযোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন মেসি। সামনে ইন্টার মায়ামির জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ রয়েছে। ইস্টার্ন কনফারেন্সের প্লে-অফ কোয়ার্টার ফাইনালে দলটির প্রতিপক্ষ কলম্বাস ক্রু।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে