মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোতে হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ইরান। গত আগস্ট পর্যন্ত ইরান ও দেশটির সমর্থিত গোষ্ঠীগুলোর দাবি করা ১১৫টির বেশি হামলায় যুক্তরাষ্ট্রের ২৬টি সামরিক ঘাঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব হামলায় মার্কিন সামরিক সরঞ্জামের কয়েকশ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে মার্কিন ক্ষয়ক্ষতির এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
গত ৩১ অক্টোবর প্রকাশিত এপির ওই বিশ্লেষণে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই ডজনের বেশি সামরিক ঘাঁটিতে ইরানের হামলার মূল লক্ষ্য ছিল আগাম সতর্কতাব্যবস্থা। এরপর এসব হামলায় যুদ্ধবিমান ও বিভিন্ন ভবনকে লক্ষ্যবস্তু করা হয়।
বিশ্লেষণে দেখা গেছে, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলার মাধ্যমে যুদ্ধ শুরু করার পর কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে অন্তত ৩০ বার হামলা চালানো হয়েছে।
এসব হামলায় ঘাঁটিটির অন্তত ১৫টি বিমান রাখার হ্যাঙ্গার, বেশ কয়েকটি গুদাম এবং আবাসিক এলাকার কাছাকাছি থাকা ১০টি ভবন ক্ষতিগ্রস্ত অথবা পুরোপুরি ধ্বংস হয়েছে।
ইরানের এসব হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের কয়েকশ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও এপির প্রতিবেদনে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে সংঘাতের সূত্রপাত হয়। এর জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়।
এতে উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে।
এরপর এপ্রিলে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হলেও পরে আবারও সংঘাত শুরু হয়। এর আগে জুনে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকেও সই করেছিল। তবে সেই সমঝোতা সত্ত্বেও দুই দেশের মধ্যে উত্তেজনা ও সামরিক সংঘাতের অবসান হয়নি।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন