নারায়ণগঞ্জ থেকে উদ্ধার হওয়া কুমিরটি গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে। জেলার বন্দর উপজেলার মুসাপুর ইউনিয়নের পাতাকাটা (ভররঞ্জিপাড়া) গ্রামের একটি পুকুরে জাল ফেলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগের কর্মীরা কুমিরটি উদ্ধার করেন। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাফারি পার্ক কর্তৃপক্ষ কুমিরটিকে পার্কের কুমির বেষ্টনীতে রাখে। বন বিভাগের কর্মীরা জানান, তিনগাঁও এলাকার স্থানীয় বাসিন্দারা এর আগে কুমিরটি দেখেননি।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলা বন কর্মকর্তা জয়নাল আবেদীন কামরুল বলেন, প্রায় দুই মাস আগে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তিনগাঁও এলাকার একটি পুকুরে কুমির দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে পুকুরটিতে আর কুমিরটিকে দেখা যাচ্ছিল না। গত ১৭ নভেম্বর (মঙ্গলবার) একই ইউনিয়নের প্রায় ২০০ মিটার দূরে পাতাকাটা (ভররঞ্জিপাড়া) গ্রামের একটি পুকুরে স্থানীয় বাসিন্দারা কুমির দেখতে পেয়ে প্রশাসনকে খবর দেন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগের কর্মীরা পুকুরে জাল ফেলে কুমিরটি উদ্ধার করেন।
তিনি আরও জানান, গত ১৯ সেপ্টেম্বর বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের তিনগাঁও গ্রামের একটি পুকুরে কুমির দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তাঁদের খবর দেন। খবর পেয়ে ওই পুকুরে কুমির উদ্ধারে অভিযান চালানো হলেও সেটি পাশের আরেকটি পুকুরে চলে যায়। পরে কুমিরটিকে শনাক্ত করতে না পারায় উদ্ধার অভিযান সফল হয়নি।
তিনি বলেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বন বিভাগের কর্মীরা পুকুর থেকে কুমির উদ্ধারে অভিযান শুরু করেন। কয়েক দফা চেষ্টা করেও কুমিরটিকে আটক করা সম্ভব হয়নি। প্রথম দফায় জাল ছিঁড়ে কুমিরটি বেরিয়ে যায়। পরে প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টার দিকে বন বিভাগের কর্মীদের জালে কুমিরটি আটকা পড়ে। এরপর তাঁরা সেটিকে উদ্ধার করেন।
ঢাকা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা বলেন, নারায়ণগঞ্জ থেকে উদ্ধার হওয়া কুমিরটি ৮ ফুট লম্বা। দেশের সংরক্ষিত অঞ্চলে এ প্রজাতির কুমিরের সংখ্যা খুবই কম। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বেশ দূরত্বে পুকুরটির অবস্থান। ওই পুকুরে কুমিরটি কীভাবে এলো, তা তদন্ত করে দেখা হবে।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান বলেন, কুমিরটিকে রাত সাড়ে ১০টার দিকে পার্কে এনে কুমির বেষ্টনীতে রাখা হয়েছে। ওই বেষ্টনীতে আগে থেকেই একটি মাদি কুমির ছিল। নতুন আনা কুমিরটি পুরুষ। ফলে মাদি কুমিরটি পুরুষ সঙ্গী পাওয়ায় সেখানে প্রজননের সম্ভাবনা তৈরি হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন