গত ১০ দিনে ক্ষুদ্রঋণ প্রদানকারী বিশেষায়িত প্রতিষ্ঠান ‘গ্রামীণ ব্যাংক’-এর ৭২টি শাখা ও কার্যালয়ে হামলা, পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির পাঁচটি শাখা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আতঙ্কে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সব শাখায় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করা এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সরদার আকতার হামিদ।
ব্যবস্থাপনা পরিচালকের সই করা ওই চিঠিতে উল্লেখ করা হয়, গত ১০ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় ব্যাংকটির শাখা ও কার্যালয়ে ধারাবাহিকভাবে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ চালানো হচ্ছে। এতে বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ নথিপত্র, আদায় শিট, আসবাবপত্র, সাইনবোর্ড ও অন্যান্য সরঞ্জাম পুড়ে গেছে। চিঠিতে প্রতিটি শাখার ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরে ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
গ্রামীণ ব্যাংকের এমডি সরদার আকতার হামিদ গণমাধ্যমকে বলেন, “দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংককে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে দেওয়া হচ্ছে। কেন এটি করা হচ্ছে তা স্পষ্ট নয়, তবে বিভিন্ন স্থান থেকে খবর পেয়েছি যে সন্ত্রাসীরা কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের স্লোগান দিয়ে এসব হামলা করেছে। দরিদ্র জনগোষ্ঠীকে ক্ষুদ্রঋণ প্রদানকারী এই প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছি।”
চিঠিতে ব্যাংকের কার্যক্রমের বিশাল ব্যাপ্তি তুলে ধরে বলা হয়, দেশের ৬৪ জেলায় গ্রামীণ ব্যাংকের ২ হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস এবং ৪০টি জোনাল অডিট অফিস রয়েছে। এ ছাড়া প্রধান কার্যালয়সহ সারা দেশে নিজস্ব ৬৭৭টি ভবন ও স্থাপনা রয়েছে।
ব্যাংকের ২০২৬ সালের অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে বিস্তৃত এই প্রতিষ্ঠানের সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। বর্তমানে সদস্যদের কাছে ঋণ হিসেবে রয়েছে প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা এবং সদস্যদের আমানত রয়েছে প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। পাশাপাশি ব্যাংকটির প্রায় ১৫ হাজার কোটি টাকার তহবিল বিভিন্ন ব্যাংকে জমা ও সরকারের ট্রেজারি বিলে বিনিয়োগ করা আছে।
ব্যাংক কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করে জানায়, এসব হামলায় কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এই হামলা কেবল একটি প্রতিষ্ঠানের অবকাঠামোর ক্ষতি নয়; বরং এর সঙ্গে দেশের কোটি মানুষের সঞ্চয়, জীবিকা ও গ্রামীণ অর্থনৈতিক নিরাপত্তা জড়িত। দ্রুত নিরাপত্তা নিশ্চিত না করা হলে আর্থিক সেবার ধারাবাহিকতা ও সদস্যদের আস্থা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠালগ্ন থেকে ২০১১ সালের ১১ মে পর্যন্ত তিনি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে