পশ্চিমবঙ্গে থাকতে অসুবিধা হলে বিনা ভিসায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। একই সঙ্গে পশ্চিমবঙ্গকে উত্তর প্রদেশ ও গুজরাটের আদলে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তিনি।
এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গে পুলিশের এনকাউন্টারের পক্ষে অবস্থান নিয়ে রাজ্যটিকে উত্তর প্রদেশ ও গুজরাটের আদলে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে হুঙ্কার দিয়ে তিনি বলেছেন, যার পোষাবে না সে যেন বাংলাদেশে চলে যায়। তার এমন মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও তুমুল বিতর্কের জন্ম দিয়েছে।
দিলীপ ঘোষ বলেন, অতীতে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল। বিজেপি সরকার সেই পরিস্থিতি বদলে রাজ্যকে উত্তর প্রদেশ ও গুজরাটের মডেলে গড়ে তুলতে চায়।
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ ইউপি হলে অসুবিধা কোথায়? অসুবিধা থাকলে বাংলাদেশে চলে যাক। বিনা ভিসায় পাঠিয়ে দেব। দরজা খুলে দিচ্ছি। যাদের বাংলায় থাকতে অসুবিধা হচ্ছে, চলে যাক।
অপরাধ দমনে এনকাউন্টারের পাশাপাশি বুলডোজার অভিযান চালানোরও হুঁশিয়ারি দেন এই মন্ত্রী। বিশেষ করে নারীদের নিরাপত্তার প্রসঙ্গ তুলে তিনি বলেন, হিন্দু মা-বোনদের দিকে কেউ কুনজরে তাকালে বীরভূমের সাম্প্রতিক এনকাউন্টারের মতো পরিণতি হবে। প্রয়োজনে ৫০০টি এনকাউন্টার করতেও সরকার পিছপা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
দিলীপ ঘোষের বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বিরোধী দলগুলো। তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ বলেন, এনকাউন্টার একটি ব্যতিক্রমী ঘটনা হতে পারে। কিন্তু সমাজে রাজনৈতিকভাবে সেই ব্যতিক্রমকেই যদি নিয়ম হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, তবে তা ভয়ংকর হয়ে ওঠে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষের এই বক্তব্য পশ্চিমবঙ্গে নতুন করে বিতর্ককে উসকে দিতে পারে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে ‘বাংলাবিরোধী’ ও ‘বহিরাগত’ তকমা ব্যবহার করে আঞ্চলিক আবেগকে গুরুত্ব দিয়েছিল।
তবে ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে বিতর্কের মধ্যেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয় পেয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করে বিজেপি। নতুন সরকারের প্রশাসনিক ও আদর্শগত পরিবর্তন নিয়ে আলোচনা চলার মধ্যেই দিলীপ ঘোষের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে