​মাদারীপুরে শাজাহান খানের ফিলিং স্টেশনে হামলা

আপলোড সময় : ১৯-১১-২০২৬ ১২:৫২:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৬ ১২:৫২:৪৪ অপরাহ্ন
মাদারীপুরে সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান সার্বিক ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের শহরের পাকদী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে মাদারীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় অতর্কিতভাবে একদল দুর্বৃত্ত শহরের পাকদী এলাকায় অবস্থিত সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান সার্বিক ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় দুর্বৃত্তরা ফিলিং স্টেশনের জানালার কয়েকটি গ্লাসে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করে।

মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানিয়েছেন, সার্বিক পেট্রল পাম্পে হামলার খবর পেয়ে মাদারীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ফিলিং স্টেশনের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। কে বা কারা হামলা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়রা জানিয়েছেন, হামলার কিছুক্ষণ আগে সার্বিক ফিলিং স্টেশনের সামনে দিয়ে ১৯ নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি বিরোধী বিএনপির অঙ্গ সংগঠনের একটি বিক্ষোভ মিছিল যায়।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :