দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো শক্তিকেই বাংলাদেশকে আবার তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না। এ প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ঐতিহাসিক স্লোগার স্মরণ করে তিনি বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’
বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান অভিযোগ করেন, পলাতক ফ্যাসিস্ট চক্র দেশের স্বাস্থ্য খাতের মতো তৈরি পোশাকশিল্পকেও ধ্বংস করে অন্য একটি বিশেষ দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ কোনো তাঁবেদার শক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেবে না।
পোশাকশিল্পের সাম্প্রতিক অস্থিরতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গত ৫০ বছরে শ্রমিক ও মালিকদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা এ শিল্পকে ধ্বংসের চেষ্টা চলছে। স্বাস্থ্য খাতকে পরনির্ভরশীল করে মানুষকে একটি বিশেষ দেশে চিকিৎসা নিতে বাধ্য করার মতো পরিস্থিতি তৈরি করা হয়েছিল। একইভাবে পোশাকশিল্পের সুবিধা অন্য দেশের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে কি না, তা ভেবে দেখার সময় এসেছে।
পোশাকশ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, শ্রমিকদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরকার অবগত। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই সর্বনিম্ন মজুরি ঘোষণা করা হবে। নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকেরা বেতন পাবেন।
শ্রমিকদের উসকানিতে পা না দিয়ে কারখানার সম্পদ রক্ষার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার ও মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধে আন্তরিক। কারখানা ভাঙচুর বা অগ্নিসংযোগ করা হলে শ্রমিকদের কর্মসংস্থান ও বেতন—দুটিই ঝুঁকিতে পড়বে। কারখানা নষ্ট হয়ে গেলে শ্রমিকদের বেতন আসবে কোথা থেকে, সেই প্রশ্নও তোলেন তিনি।
দেশের উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, জনগণের নির্বাচিত সংসদ ও সরকার নিরাপদ, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে। দেশের প্রতিটি অঞ্চলের সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। রংপুরসহ অবহেলিত এলাকাগুলোর উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
পতিত ফ্যাসিস্ট দলের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এত মানুষ হত্যা, গুম ও নির্যাতনের পরও দলটির আচরণে কোনো পরিবর্তন আসেনি। বরং দেশে-বিদেশে তারা আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়েছে। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার চেষ্টা, এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে হেনস্তা, যুক্তরাষ্ট্রে এনসিপি নেতাদের সঙ্গে অসদাচরণ এবং ইতালিতে এক নারী শিল্পীর ওপর হামলার ঘটনাও তুলে ধরেন তিনি।
তারেক রহমান আরও অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ দলটির পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের গণতন্ত্রকামী মানুষের বাড়িঘরে আগুন দেওয়া ও হত্যার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দলটি রাজনৈতিক শক্তি নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিজেদের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, যারা এসব সন্ত্রাসীকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের অবস্থানও জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। তারা স্বাধীনতাকামী মানুষের পরিবর্তে সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, লাখো মানুষের প্রাণের বিনিময়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে এবং হাজারো মানুষের আত্মত্যাগে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে। কারও বশ্যতা স্বীকার করার জন্য তারা স্বাধীনতা অর্জন বা রক্ষা করেনি।
পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন ঠেকানো এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র সুরক্ষায় সংসদের ভেতরে ও বাইরে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে খালেদা জিয়ার ঐতিহাসিক স্লোগান পুনর্ব্যক্ত করে তারেক রহমান বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’ স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌম সংসদ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
অধিবেশন সফলভাবে পরিচালনার জন্য স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্যদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে