​শেনঝেনে শি, ট্রাম্প ও পুতিনের ঐতিহাসিক করমর্দন

আপলোড সময় : ১৮-১১-২০২৬ ০৭:৩৮:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-১১-২০২৬ ০৭:৩৮:৩৮ অপরাহ্ন
চীনের শেনঝেন শহরে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেল বিশ্বের প্রভাবশালী তিন দেশের নেতাকে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বুধবার (১৮ নভেম্বর) রাতে হাত মেলাতে দেখা গেছে প্রকাশিত কিছু ছবিতে।

অ্যাপেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে তারা বর্তমানে চীনে রয়েছেন। সম্মেলনের আগে বিমানবন্দরের টারম্যাকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিবিসির সংবাদদাতা লিখেছেন, ট্রাম্পের মন জয় করতে এ যেন ছিল এক সুপরিকল্পিত কৌশল।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুতিনের সঙ্গে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসবেন শি জিনপিং ও ট্রাম্প। এর আগে রুশ প্রেসিডেন্টকে ‘পুরোনো বন্ধু’ বলে অভিহিত করেছেন শি।

কিছু সংবাদপত্র ইতোমধ্যেই পুতিনের এই সফরকে একটি ‘কূটনৈতিক বিজয়’ বলে অভিহিত করেছে। তাদের মতে, এই সফরটি যে শেষ পর্যন্ত হচ্ছে—সেটাই পুতিনের জন্য বড় জয়।

শেনঝেনে শি জিনপিং, পুতিন ও ট্রাম্পের এই সাক্ষাৎকে রুশ সংবাদমাধ্যমগুলো ‘দিনের প্রধান ছবি’ হিসেবে বর্ণনা করছে। দেশটির একটি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এই দৃশ্যকে ‘ঐতিহাসিক করমর্দন’ বলে অভিহিত করেছে।

রাশিয়া প্রশাসন (ক্রেমলিন) ঠিক এমনই একটি মুহূর্তের অপেক্ষায় ছিল।

যুক্তরাষ্ট্র ও চীনের মতো বিশ্বের শীর্ষ তিন অর্থনীতির দেশ নয় রাশিয়া। তারপরও অ্যাপেক শীর্ষ সম্মেলনে ভ্লাদিমির পুতিন নিজেকে শি জিনপিং এবং ডনাল্ড ট্রাম্পের সমান মর্যাদার নেতা হিসেবেই অনুভব করছেন।

মস্কো আজ বিশ্বকে এই বার্তাই দিচ্ছে যে, ইউক্রেইনে চলমান যুদ্ধের পরও রাশিয়াকে একঘরে করার সব চেষ্টা ব্যর্থ হয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :