প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে আগামী বছরের শুরুতেই বাংলাদেশ সফরে আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে। বুধবার (১৮ নভেম্বর) কলম্বোয় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে তিনি এ আমন্ত্রণ গ্রহণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৭ সালের একেবারে শুরুর দিকে তাঁর এই রাষ্ট্রীয় সফর অনুষ্ঠিত হবে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে লেখা একটি আমন্ত্রণপত্র তার হাতে তুলে দেন। এতে তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়। প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে আমন্ত্রণটি সানন্দে গ্রহণ করেন এবং ২০২৭ সালের শুরুতে বাংলাদেশ সফরে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সম্পর্ক আরও গভীর করা এবং সেই ধারাবাহিকতা এগিয়ে নিতে আগ্রহী বলেও জানান হুমায়ুন কবির।
এ সময় শ্রীলঙ্কার দারিদ্র্য বিমোচনে প্রেসিডেন্টের নেওয়া ‘ক্লিন শ্রীলঙ্কা’ ও ‘প্রজা শক্তি’ উদ্যোগের প্রশংসা করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০ হাজার কিলোমিটার খাল খনন, আড়াই কোটি গাছ লাগানো এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যের কথা তুলে ধরেন তিনি। জনকল্যাণমুখী উন্নয়ন মডেলের অংশ হিসেবে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কর্মসূচির বিষয়েও অবহিত করেন।
সাক্ষাৎ ও আতিথেয়তার জন্য শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে