শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীলের নির্দেশ দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ধৈর্যের সীমা যাতে ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনে সেখানে অবস্থান করে ভিডিও বার্তার মাধ্যমে দেশে নাশকতার নির্দেশ দেয়া হচ্ছে। আর দেশে কিছু টোকাইকে দিয়ে বোমাবাজি করানো হচ্ছে।
তিনি বলেন, ১৯৪৯ সালে মওলানা ভাসানী যে আওয়ামী লীগ গঠন করেছিলেন, পরবর্তী সময়ে তিনি ন্যাপ গঠন করলে সেই আওয়ামী লীগের লোকেরাই তাকে ‘ভারতের চর’ বলেছিলেন। অথচ আজ তারাই ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। পুলিশের গাড়িতে এবং বিএনপি নেতার বাড়িতে বোমা-ককটেল নিক্ষেপ করছেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং পরে তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রাম হয়েছে। চব্বিশের জুলাই বিপ্লবে ছাত্র-জনতা ও শ্রমিকের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে।
তিনি অভিযোগ করেন, আবারও বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ লুটপাট এবং পূর্বাচলে প্লট দখলের সেই ‘জমিদারি’ ফিরে পেতেই বোমাবাজির মাধ্যমে দেশে প্রত্যাবর্তনের চেষ্টা চলছে। তবে মওলানা ভাসানী ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতার জন্ম দেয়া এই জাতিকে বিদেশ থেকে উসকানি দিয়ে কিংবা বোমা মেরে দমানো যাবে না।
মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন ও সংগ্রামের স্মৃতিচারণ করে রিজভী বলেন, ব্রিটিশ ভারত থেকে শুরু করে আসাম ও শ্রীলঙ্কায় কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা এবং সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনে আজীবন সংগ্রাম করেছেন ভাসানী। ১৯৫৭ সালেই তিনি বুঝতে পেরেছিলেন, পাকিস্তান টিকবে না এবং এ দেশ স্বাধীন হবে। সে সময়ই তিনি পাকিস্তানকে ‘ওয়ালাইকুম আসসালাম’ বলেছিলেন।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন