বিভিন্ন ধাপের জটিল পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হয়েছিল পারমাণবিক বিদ্যুৎ। মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
প্রাথমিক পরীক্ষামূলক সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ টানা ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহের তথ্য জানিয়েছিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প সংশ্লিষ্টরা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পরীক্ষা-নিরীক্ষার জন্য সরবরাহ বিচ্ছিন্ন করে পুনরায় গ্রিডে যুক্ত করা হবে বলে উল্লেখ আছে বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়েছে, কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে।
প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবার চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা চালানো হবে।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে ন্যূনতম এক হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বিদ্যুৎ রেখে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত এক হাজার ৩০ মেগাওয়াট সরবরাহ করার কথা রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন