রাজশাহী নগরের বনলতা আবাসিক এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস, জোনাল অডিট অফিস এবং বিভাগীয় প্রধান কার্যালয়ে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংক কার্যালয়টি লক্ষ্য করে এ হামলা চালায়।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হামলার সময় হামলাকারীদের ধারণ করা একটি ভিডিওতে ‘জয় বাংলা’ বলে স্লোগান দিতে দেখা যায়। বোমা নিক্ষেপের পরপরই তারা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
হামলার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যাংক কার্যালয়ের সামনের অংশে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন