কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি চাকরি আইন অনুযায়ী, গত ১৪ নভেম্বর থেকে তাঁর বরখাস্তের আদেশ কার্যকর হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত রোববার (১৫ নভেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রজ্ঞাপনটি প্রকাশ্যে আসে।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।
মামলার পরিপ্রেক্ষিতে গত শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী ১৪ নভেম্বর থেকে তাঁকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথাও উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে এসপি জাহাঙ্গীর আলমকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে