যুক্তরাষ্ট্রের কারাগারে যৌন অপরাধে দণ্ডিত জেফরি এপস্টেইনের মৃত্যু আত্মহত্যা নয়, বরং হত্যাকাণ্ডের ফল বলে দাবি করেছেন এক ফরেনসিক বিশেষজ্ঞ। নিউইয়র্ক সিটির মেডিকেল এক্সামিনারের নথি ও ময়নাতদন্তের ছবি বিশ্লেষণ করে তাঁর ধারণা, এপস্টেইনকে পেছন থেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।
বিবিসি নিউজ নাইটকে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক মাইকেল ফ্রিম্যান বলেন, নথিপত্র পর্যালোচনা করে তাঁর মনে হয়েছে, এপস্টেইনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। তবে তিনি নিজে এপস্টেইনের মরদেহ পরীক্ষা করেননি। তাঁর বিশ্লেষণের ভিত্তি ছিল ময়নাতদন্তের নথি ও ছবি, যা এপস্টেইনের ভাই মার্ক এপস্টেইন তাঁকে সরবরাহ করেছিলেন।
২০১৯ সালে ময়নাতদন্তকারী চিকিৎসক এপস্টেইনের শরীরের আঘাতগুলো আত্মহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে সিদ্ধান্ত দিয়েছিলেন। তাঁর মতে, হত্যাকাণ্ডের ক্ষেত্রে সাধারণত যে ধরনের প্রতিরোধের চিহ্ন থাকার কথা, এপস্টেইনের শরীরে সেগুলো পাওয়া যায়নি।
২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের একটি কারাগারে এপস্টেইনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন পাচারের অভিযোগে তাঁর বিচার শুরুর অপেক্ষায় ছিলেন তিনি।
তৎকালীন প্রধান মেডিকেল এক্সামিনার ডা. বারবারা স্যাম্পসন এপস্টেইনের মৃত্যুকে আত্মহত্যা বলে ঘোষণা করেন। এর আগে তিনি বলেছিলেন, ‘এপস্টেইনের মৃত্যুর কারণ ও ধরন সম্পর্কে আমাদের সিদ্ধান্তের প্রতি আমি দৃঢ়ভাবে সমর্থন জানাই।’ এ বিষয়ে নতুন করে বক্তব্য জানতে বিবিসি তাঁর সঙ্গে যোগাযোগ করেছে।
ফ্রিম্যান যুক্তরাষ্ট্রে পুলিশি হেফাজতে মৃত্যুর বিভিন্ন ঘটনায় অ্যাটর্নি জেনারেলদের মৃত্যুর কারণ নির্ধারণে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। এসব ঘটনার মধ্যে মিনেসোটায় জর্জ ফ্লয়েডের মৃত্যুও রয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনে নিজের বিশ্লেষণ তুলে ধরার পর গবেষণার ফলাফল ও নিউইয়র্ক সিটির মেডিকেল এক্সামিনারের নথি প্রকাশ করেন ফ্রিম্যান। তিনি জানান, তাঁর গবেষণা স্বাধীনভাবে পরিচালিত হয়েছে। এ জন্য মার্ক এপস্টেইন তাঁকে কোনো অর্থ দেননি। তবে গবেষণাটি এখনো বিশেষজ্ঞদের পর্যালোচনার মধ্য দিয়ে যায়নি।
ফ্রিম্যানের বিশ্লেষণে এপস্টেইনের শরীরে হামলার সম্ভাব্য চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে বাঁ কাঁধে গভীর রক্তক্ষরণ এবং মুখে আঘাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ক্ষত।
তাঁর ধারণা, কোনো ফাঁস বা দড়িজাতীয় বস্তু ব্যবহার করে এপস্টেইনকে শ্বাসরোধ করা হয়েছিল। পরে একই বস্তু দিয়ে তাঁর মরদেহ বাঙ্ক বেডের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।
এপস্টেইনের গলায় ফাঁসের দাগের ওপরে নখের আঁচড়ের মতো চিহ্নও দেখতে পেয়েছেন বলে দাবি করেন ফ্রিম্যান। তাঁর ভাষ্য, ‘এটি শ্বাসরোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, বিশেষ করে পেছন থেকে শ্বাসরোধের ক্ষেত্রে। ভুক্তভোগী যখন গলা থেকে ফাঁস সরানোর চেষ্টা করেন, তখন এ ধরনের চিহ্ন তৈরি হতে পারে।’
তিনি আরও বলেন, ‘আঘাতের ধরন এবং যেভাবে মরদেহটি পাওয়া গেছে, তা একে অপরের সঙ্গে মেলে না। তাহলে একটিই ব্যাখ্যা অবশিষ্ট থাকে যে মৃত্যুটি হত্যাকাণ্ডের ফল।’
তবে এপস্টেইনের ময়নাতদন্তকারী চিকিৎসক যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়কে জানিয়েছিলেন, তাঁর শরীরের আঘাতগুলো হত্যাকাণ্ডের চেয়ে ফাঁসিতে আত্মহত্যার ঘটনার সঙ্গেই বেশি সামঞ্জস্যপূর্ণ। শ্বাসরোধের শিকার ব্যক্তিদের শরীরে সাধারণত যে ধরনের প্রতিরোধের চিহ্ন দেখা যায়, এপস্টেইনের শরীরে তেমন কিছু পাওয়া যায়নি বলেও জানান তিনি।
ফ্রিম্যানের মতে, কারাগারে ফাঁসিতে মৃত্যুর ঘটনা তদন্তের ক্ষেত্রে মরদেহ নামানোর আগের ছবি গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। এপস্টেইনের ক্ষেত্রেও এমন ছবি থাকার কথা বলে মনে করেন তিনি।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এপস্টেইনকে খুঁজে পাওয়ার পর এক কারারক্ষী সঙ্গে সঙ্গে আরেক সহকর্মীকে ডাকেন। পরে তাঁর মরদেহ নিচে নামিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা শুরু করেন।
ফ্রিম্যানের বিশ্লেষণ অনুযায়ী, এপস্টেইনকে হত্যা করা হয়ে থাকলে কারা এর সঙ্গে জড়িত থাকতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে তাঁর কোনো ধারণা নেই।
তিনি বলেন, ‘এটি এমন কোনো বিষয় নয়, যে বিষয়ে আমার কোনো মতামত আছে। আমি যে তদন্ত করেছি, তার অংশও এটি নয়।’
তাঁর বক্তব্য ষড়যন্ত্রতত্ত্বের দিকে ঝুঁকে পড়ছে কি না, এমন প্রশ্নের জবাবে ফ্রিম্যান বলেন, ‘আমার সুবিধা হলো, আপনারা আমার কথা বিশ্বাস না করলেও চলবে। সবাই নিজেরাই বিষয়টি খতিয়ে দেখতে পারেন।’
তিনি আরও বলেন, ‘আপনারা যদি মনে করেন, শ্বাসরোধের মতো কিছু দেখে আমি সেটিকে শ্বাসরোধ বলছি এবং ফাঁসিতে ঝোলানো সম্ভব নয় বলছি। তাহলে দেখান, কোথায় আমার ভুল হয়েছে।’
ফ্রিম্যান বলেন, ‘এ বিষয়ে আমি সম্পূর্ণ উন্মুক্ত। আমি একজন শিক্ষাবিদ। তথ্যভিত্তিক যেকোনো ব্যাখ্যা বা মতামত শুনতে আমি প্রস্তুত।’
২০০৮ সালে অপ্রাপ্তবয়স্ক এক মেয়ের সঙ্গে অর্থের বিনিময়ে যৌন সম্পর্কের প্রস্তাব দেওয়ার অপরাধে দণ্ডিত হয়েছিলেন এপস্টেইন। এরপর যৌন অপরাধী হিসেবে তাঁর নাম নিবন্ধিত হয়। তবে একটি সমঝোতার কারণে তাঁকে কঠোর কারাদণ্ড ভোগ করতে হয়নি।
এর ১১ বছর পর অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে যৌন পাচারের নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে তার বিরুদ্ধে নতুন মামলা হয়। ২০১৯ সালে নিউইয়র্কের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে বিচার শুরুর অপেক্ষায় থাকার সময় তাঁর মৃত্যু হয়।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে