ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন, খুলেছে দোকানপাট

আপলোড সময় : ১৭-১১-২০২৬ ০২:০৯:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৬ ০২:০৯:২৯ অপরাহ্ন
ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন। খুলেছে দোকানপাট, বাইরে বের হচ্ছেন সাধারণ মানুষ। এদিকে, জেলার পরিস্থিতি সামাল দিলে ৮ প্লাটুন আনসার ব্যাটেলিয়ন মোতায়েন করা হয়েছে। এ ছাড়া, নতুন পুলিশ সুপার যোগ দিয়েছেন তার কর্মস্থলে।

এদিকে, জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে প্রেস বিফ্রিং করেছেন আনসার ব্যাটেলিয়নের ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক। তিনি বলেন, সড়ক অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ কিংবা জানমালের ক্ষতিসাধনের মতো ঘটনা ঘটলে যথাসম্ভব কম শক্তি প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হবে। কোন অবস্থাতেই মারাণাস্ত্র প্রয়োগ করা হবে না।

জেলা শহর ঘুরে দেখা গেছে, ভোর থেকেই সাধারণ মানুষ ঘর থেকে বাইরে বের হয়েছেন, করছেন স্বাভাবিক কাজ কর্ম। শহরের সড়কগুলো দিয়ে চলাচল করছে রিকশা-ভ্যানসহ অন্যান্য যানবাহন। স্কুল-কলেজ খোলা থাকায় শিক্ষার্থী বাইরে বের হয়েছে, যথারীতি হয়েছে ক্লাস। শহরের দোকান পাট খুলেছে। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টসহ সরকারী স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

জেলা জুড়ে টহল দিয়েছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। তবে স্বাভাবিক হলেও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করেছে। 

এদিকে, কাশিয়ানী উপজেলা থেকে বেথুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করেছে এসআরবি। এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর নশকতার প্রেক্ষিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও তিন থানার ওসিকে বদলি করা হয়।

এদিকে, জেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছে আনসার ব্যাটেলিয়নের ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আসাদুজ্জামান গনী। তিনি বলেন, গোপালগঞ্জে মোতায়েন করা ৮ প্লাটুন আনসার সদস্য জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসনের সমন্বয় সভায় বিভিন্ন বাহিনীর মধ্যে দায়িত্বপূর্ণ এলাকা ভাগ করে দেয়া হয়েছে। পুলিশ, বিজিবি ও এসআরবিসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে আনসার সদস্যরা।

ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক আরও বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে দায়িত্ব পালন করবেন আনসার সদস্যরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও সরকারি নীতিমালা অনুসরণ করেই সব কার্যক্রম পরিচালিত হবে। গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া এলাকায় যৌথ টহল পরিচালনা করবেন।

 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :