সশস্ত্র বাহিনীর সদস্যদের মূল বেতন, বেতন-ভাতার বিভিন্ন উপাদান এবং অবসরকালীন সুযোগ-সুবিধা নির্ধারণ করে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। জাতীয় বেতনস্কেল ২০২৬-এর ভিত্তিতে তৈরি ‘যৌথ বাহিনী নির্দেশাবলি’-র গেজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।
সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামোর গেজেট প্রকাশের প্রায় দুই মাস পর রোববার (১৫ নভেম্বর) রাতে সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন ও ভাতা নির্ধারণ করে এই পৃথক গেজেট প্রকাশিত হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন এই গেজেটে স্বাক্ষর করেছেন।
বেতন কাঠামোর উল্লেখযোগ্য দিকসমূহ:
প্রকাশিত নির্দেশনায় সশস্ত্র বাহিনীর বিভিন্ন পদ ও শ্রেণির সদস্যদের বেতন কাঠামো, ভাতার উপাদান এবং অবসর-পরবর্তী সুযোগ-সুবিধার বিস্তারিত উল্লেখ করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী বিভিন্ন পদের নির্ধারিত বেতন হলো—
সেনাবাহিনী
অনারারি ক্যাপ্টেনের বেতন ৮৫ হাজার ৭৮০ টাকা এবং অনারারি লেফটেন্যান্টের বেতন ৭৬ হাজার ৯৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সৈনিকের বেতন স্কেল ২১ হাজার ৮০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত বিভিন্ন ধাপে নির্ধারিত হয়েছে।
বিমানবাহিনী
অনারারি ফ্লাইট লেফটেন্যান্টের বেতন ৮৫ হাজার ৭৮০ টাকা এবং অনারারি ফ্লাইং অফিসারের বেতন ৭৬ হাজার ৯৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সৈনিকের বিভিন্ন স্কেল ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০ টাকার মধ্যে এবং রিক্রুট পদের বেতন ২১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নৌবাহিনী
অনারারি লেফটেন্যান্টের বেতন ৮৫ হাজার ৭৮০ টাকা, অনারারি সাব-লেফটেন্যান্টের বেতন ৭৬ হাজার ৯৬০ টাকা এবং নাবিক বা রিক্রুটদের বেতন ২১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
কাদের জন্য এই নির্দেশিকা?
এই নির্দেশনার আওতায় সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার, এএফএনএস অফিসার, অফিসার ক্যাডেট, মিডশিপম্যান, ফ্লাইট ক্যাডেট, এএফএনএস ক্যাডেট, আইএসএসবি প্রতিযোগী, অনারারি কমিশন্ড অফিসার, জেসিও, জুনিয়র কমিশন্ড পদবির সংশ্লিষ্ট সদস্য, রিক্রুট, এনসি(ই), ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা, এমওডিসি সদস্য এবং সমপর্যায়ের অন্যান্য ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত রয়েছেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে