বাল্যবিবাহ নিরসনে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানো এবং গণমাধ্যমে ব্যাপক প্রচারের পরামর্শ দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংশ্লিষ্ট সাবকমিটি। একই সঙ্গে মাতৃস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজন ছাড়া সিজারিয়ান অস্ত্রোপচার নিরুৎসাহিত করা, উপজেলা পর্যায়ে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা এবং পরীক্ষাগারের কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিয়েছে কমিটি।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনাবিষয়ক সাবকমিটির প্রথম বৈঠকে এসব পরামর্শ দেওয়া হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহায়তায় এসপিসিপিডি (স্ট্রেংথেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট) প্রকল্পের আওতায় এ বৈঠকের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. হাসান রাজীব প্রধান।
বৈঠকে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্য সুরক্ষা, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং অনিরাপদ গর্ভপাত প্রতিরোধের মাধ্যমে মাতৃত্বকালীন ঝুঁকি কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতি মাতৃস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে চাহিদা অনুযায়ী চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বাল্যবিবাহের কারণে মাতৃস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ায় এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি মাঠপর্যায়ে প্রয়োজনীয় জনবল নিয়োগের পরামর্শ দেয় কমিটি।
বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, উঠান বৈঠকের আয়োজন এবং প্রশাসনের মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে চিঠি পাঠানোর পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া এ বিষয়ে গণমাধ্যমে ব্যাপক প্রচারের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে প্রয়োজন ছাড়া সিজারিয়ান অস্ত্রোপচার নিরুৎসাহিত করা, উপজেলা পর্যায়ে পরীক্ষাগারের কার্যক্রম জোরদার এবং মাতৃস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় উপকরণ সরবরাহের বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে সাবকমিটির সদস্য রাশেদা বেগম হীরা, মঈনুল ইসলাম খান, বীথিকা বিনতে হোসাইন, মো. আব্দুল বাতেন, ফাহমিদা হক ও আরিফা সুলতানা উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রকল্প পরিচালক, ইউএনএফপিএর সংশ্লিষ্ট প্রতিনিধি, অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) সভাপতি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে