পাকিস্তানি ধারাবাহিক নাটক ‘দার-ই-নিজাত’। নাটকটি নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। গল্প, অভিনয় ও নাটকীয় নানা মোড়ের কারণে পাকিস্তানের পাশাপাশি ভারত, নেপাল, বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও জনপ্রিয়তা পেয়েছে এটি।
তবে ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন- কবে শেষ হবে নাটকটি, আর মোট কত পর্বে দেখা যাবে এর গল্প?
পাকিস্তানের সংবাদমাধ্যম রিভিউইটের প্রতিবেদন অনুযায়ী, নাটকটির পর্ব সংখ্যা নিয়ে তথ্য জানিয়েছেন ডিজিটাল মিডিয়া উপস্থাপক ও নাটক পর্যালোচক সোনিয়া রাও।
তার দাবি, শুরুতে ‘দার-ই-নিজাত’-এর জন্য ৩৮ পর্বের পরিকল্পনা করেছিলেন নির্মাতারা। তবে দর্শকদের ব্যাপক সাড়া পাওয়ায় পর্বসংখ্যা বাড়িয়ে ৪২ করা হয়েছে।
নিজের ভ্লগে সোনিয়া জানান, নাটকটি শেষ হয়ে যাচ্ছে ভেবে যেসব দর্শক মন খারাপ করছেন, তাদের এখনই হতাশ হওয়ার কারণ নেই। কারণ, প্রচারের জন্য এখনো বেশ কয়েকটি পর্ব বাকি রয়েছে। দর্শকদের আগ্রহ অব্যাহত থাকলে পর্ব সংখ্যা আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
নাটকটির জনপ্রিয়তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে আলোচনা।
অনেক দর্শক জানিয়েছেন, তারা চাইলে এর হাজার পর্বও দেখতে রাজি। তবে গল্প অযথা দীর্ঘ করলে নাটকটির আকর্ষণ কমে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন কেউ কেউ।
উমেরা আহমেদের লেখা এবং সাকিব খানের পরিচালনায় নাটকটি প্রযোজনা করেছে থ্রি এস এন্টারটেইনমেন্ট। এআরওয়াই ডিজিটালে প্রচারের পাশাপাশি এআরওয়াই প্লাস অ্যাপেও দেখা যাচ্ছে এটি।
নাটকে জারিয়াব ও আবু বকরের ভালোবাসা এবং জীবনের নানা পরিবর্তনের গল্প তুলে ধরা হয়েছে। আবু বকর চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার এবং জারিয়াব চরিত্রে রয়েছেন দুরে ফিশান সেলিম। আগামী পর্বগুলোতে গল্প কোন দিকে মোড় নেয়, তা জানতে অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে