জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুকে এবার থানার ভেতরে অবস্থানকালে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর তেজগাঁও থানায় এ ঘটনা ঘটে।
প্রাণনাশের হুমকির বিষয়ে অভিযোগ জানাতে তিনি থানায় গিয়েছিলেন। সেখানে অবস্থান করার সময়ই বাংলাদেশের একটি ফোন নম্বর থেকে কল করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত।
তিনি জানান, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু এমপিকে বেশ কয়েক দিন ধরে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। সর্বশেষ এ বিষয়ে অভিযোগ জানাতে থানায় গিয়েও তিনি হুমকির মুখে পড়েছেন। বাংলাদেশের একটি ফোন নম্বর থেকে কল করে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এর আগে রোববার (১৫ নভেম্বর) এনসিপির এক বিবৃতিতে জানানো হয়, দলটির রাজনৈতিক পর্ষদ সদস্য ও জাতীয় নারীশক্তির আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি ধারাবাহিকভাবে হত্যার হুমকি পেয়ে আসছেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে