চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ও গ্রেপ্তারের ঘটনায় মুখ খুলেছেন তার স্ত্রী মাসুমা আক্তার। স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, মোবাইল ফোন হ্যাক করে পরিকল্পিতভাবে জাহাঙ্গীর আলমকে ফাঁসানো হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) চট্টগ্রাম আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব দাবি করেন মাসুমা আক্তার।
তিনি বলেন, তার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে থাকতেন তিনি। তার বাবা ছিলেন একজন কৃষক। দরিদ্র পরিবার থেকে উঠে এসে কেবল লেখাপড়া ও নিজের যোগ্যতার ভিত্তিতে পুলিশ বাহিনীতে চাকরি পেয়েছেন জাহাঙ্গীর আলম।
মাসুমা আক্তার বলেন, আপনারা তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র বানিয়েছেন। কিন্তু উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মামলায় আমার স্বামীর বিরুদ্ধে যেসব অভিযোগের কথা বলা হয়েছে, তা ডাহা মিথ্যা। যা বলা হচ্ছে, তার কিছুই করেননি উনি। আমার স্বামীর মোবাইল হ্যাক করে ফাঁদে ফেলা হয়েছে।
স্বামীর সততার বিষয়ে তিনি দাবি করেন, জাহাঙ্গীর আলমের আয়ের ওপর পরিবারের ১২ জন সদস্য নির্ভরশীল। আওয়ামী লীগ সরকারের আমলেও তিনি কোনো ধরনের বাড়তি সুবিধা নেননি। বরাবরই সততার সঙ্গে চাকরি করে গেছেন।
যেসব অভিযোগে গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর
এর আগে পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মোবাইল ফোনে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা এবং এ লক্ষ্যে ‘জানবাজি রেখে মাঠে নামার’ বার্তা দেওয়ার অভিযোগ ওঠে।
অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে তার বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী।
গত শনিবার রাতে চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে চট্টগ্রামের একটি আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে এসপি জাহাঙ্গীরের স্ত্রী দাবি করেছেন, মোবাইল ফোন হ্যাকের মাধ্যমে ষড়যন্ত্র করে তার স্বামীকে মামলায় জড়ানো হয়েছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে