যশোরের কেশবপুরে খাদ্যের সন্ধানে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় বিরল প্রজাতির একটি কালোমুখো হনুমানের মৃত্যু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার সাহাপাড়ার অনন্ত স্মৃতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাদ্যের সন্ধানে কয়েকটি কালোমুখো হনুমান ওই সড়কে ঘোরাঘুরি করছিল। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় একটি বড় হনুমান গুরুতর আহত হয়। খবর পেয়ে বন বিভাগের কর্মী আতিয়ার রহমান গিয়ে হনুমানটি উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হনুমানটিকে মৃত ঘোষণা করেন।
কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তৌহিদুল ইসলাম বলেন, হনুমানটি মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এ বিষয়ে বন বিভাগের কর্মকর্তা সমীরণ বিশ্বাস বলেন, সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া হনুমানটির মরদেহ মাটিচাপা দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, কেশবপুরে কালোমুখো হনুমান লোকালয়ে খাবারের সন্ধানে প্রায়ই চলাচল করে। সড়কে যানবাহনের বেপরোয়া চলাচল এসব বন্যপ্রাণীর জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন