বরগুনার পাথরঘাটায় জালে প্যাঁচিয়ে থাকা ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সাপটিকে সংরক্ষিত হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বলেশ্বর নদসংলগ্ন টেংরা এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়। উপকূল সুরক্ষা ফোরামের সদস্য টাইগার জাকির সাপটি উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটার টেংরা এলাকার ফার্মেসি ব্যবসায়ী আব্দুর রহিম স্থানীয় একটি খালে জালে প্যাঁচানো অবস্থায় বিশাল আকৃতির অজগরটি দেখতে পান। পরে তিনি বিষয়টি উপকূল সুরক্ষা ফোরামের সদস্য টাইগার জাকিরকে জানান। খবর পেয়ে সেখানে গিয়ে জাল থেকে ১২ ফুট লম্বা অজগরটি উদ্ধার করেন জাকির। পরে বন বিভাগের সদস্যদের উপস্থিতিতে সাপটিকে সংরক্ষিত হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়।
এ বিষয়ে বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ বলেন, সকালে জাকির হোসেন জালে প্যাঁচিয়ে থাকা একটি অজগর উদ্ধার করে নিয়ে আসেন। পরে উদ্ধার করা অজগরটি হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন