যমুনা নদীর সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত ৫১ বছর বয়সী ফজল মিয়া এখন দিশাহারা। জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের পশ্চিম মণ্ডলপাড়া এলাকার এই কৃষকের জীবন কেবলই হারানোর বেদনায় ভরা। যমুনা একে একে তার সবকিছু কেড়ে নিয়েছে, তবুও বেঁচে থাকার তাগিদে তিনি এখনো নদীর পাড়েই পড়ে আছেন।
নদীভাঙনে এখন পর্যন্ত ফজল মিয়ার বসতভিটা প্রায় ২০ বার ভেঙেছে। নদীগর্ভে গেছে তার পৈতৃক প্রায় ৭০ বিঘা আবাদি জমি। এখন তিনি অন্যের জমিতে কৃষিকাজ ও দিনমজুরি করে কোনোমতে সংসার চালান। তার সম্বল বলতে আছে মাত্র তিন বিঘা আবাদি জমি। কিন্তু যমুনার বর্তমান তীব্র ভাঙন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। শেষ বসতভিটাটুকু এখন নদীর একেবারে কিনারায়। যেকোনো মুহূর্তে নদী তার মাথা গোঁজার শেষ ঠাঁইটুকু গ্রাস করতে পারে।
ফজল মিয়ার জীবনে আরও এক গভীর ক্ষত আছে। তার বাবা আসির উদ্দিন যমুনায় মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে মারা যান। তবে লাশ মেলেনি। মায়ের মৃত্যুর পর যে কবর দেওয়া হয়েছিল, সেটিও এখন যমুনার তীরে এসে ঠেকেছে। যেকোনো মুহূর্তে মায়ের শেষ স্মৃতিচিহ্নটুকুও নদী গ্রাস করে ফেলবে—এই আশঙ্কায় বুক ভেঙে যায় এই সন্তানের। চার ছেলে ও চার মেয়ের পরিবার নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবেন, তা ভেবে কূল পাচ্ছেন না তিনি। শেষ বসতভিটাও নদী নিয়ে গেলে তার আর কিছুই থাকবে না।
এই গল্প শুধু ফজল মিয়ার নয়, সাপধরী ইউনিয়নের পশ্চিম মণ্ডলপাড়া থেকে শুরু করে বিশরশি, সুখচর, চেঙ্গানিয়া, আকন্দপাড়া, সিন্দুতলী, শিলদহ ও প্রজাপতি পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে চলছে যমুনার ভাঙন। তীব্র ভাঙনে প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে শত শত বিঘা ফসলি জমি ও বসতবাড়ি। হুমকির মুখে রয়েছে স্কুল ও মাদরাসার মতো গুরুত্বপূর্ণ স্থাপনাও।
স্থানীয়রা বলছেন, অতীতে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। সাময়িকভাবে জিও ব্যাগ ফেলে বা অকার্যকর উদ্যোগে আর কাজ হবে না। স্থায়ী সমাধানের জন্য পাইলিংয়ের মাধ্যমে ভাঙন রোধ করতে হবে। ফজল মিয়াসহ সাপধরী ইউনিয়নের সর্বস্বহারা মানুষের এটাই এখন একমাত্র আকুতি।
ফজল মিয়া বলেন, আমার বয়স ৫১ বছর। এই বয়সে আমার বাড়ি ১৫ থেকে ২০ বার যমুনা ভেঙে নিয়ে গেছে। আমার আব্বা নদীতে নৌকা ডুবে মারা গেছেন। বাবার মরদেহটাও খুঁজে পাইনি। মায়ের কবর নদীর পাড়ে চলে এসেছে। যেকোনো সময় কবরটা নদীতে চলে যাবে। অনেক কষ্ট করে একটা ছোট বাড়ি সাজিয়েছি। সেই বাড়ি একেবারে নদীর কাছে চলে গেছে, যেকোনো সময় এটাও ভেঙে নিয়ে যাবে। আমার বাবার নামের ৭০ বিঘা সম্পত্তি ভাঙনে নদীতে গেছে। আমি নিজেও প্রায় সাত-আট বিঘা কিনেছিলাম, সেটাও নদী নিয়ে গেছে। এখন মাত্র তিন বিঘা জমি আছে। সেটা আবাদ করেই আট ছেলেমেয়ে নিয়ে খাই। যমুনা আমার সব নিয়ে গেছে, আমি আর কিছু হারাতে চাই না। সরকারের কাছে চাই, এখানে স্থায়ী পাইলিংয়ের মাধ্যমে ভাঙন রোধ করা হোক।
সাপধরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, এই স্কুল আমি ছয়বার ভাঙতে দেখেছি। নদী আগে এখান থেকে প্রায় দুই-আড়াই কিলোমিটার দূরে ছিল। এখন যেখানে স্কুল, সেটাও নদীর কাছে চলে এসেছে। এভাবে ভাঙলে যেকোনো সময় স্কুলটা নদীতে চলে যাবে। স্কুল বাঁচানোর জন্য হলেও এখানে একটি স্থায়ী বাঁধ করা উচিত।
স্থানীয় বাসিন্দা আজিজুর রহমান বলেন, যমুনার বুকে নতুন করে বসতি গড়া চরাঞ্চলের মানুষের সুখ দীর্ঘস্থায়ী হচ্ছে না। সেখানে সম্প্রতি আবার ভাঙনের আতঙ্ক শুরু হয়েছে। গত এক বছর ধরে আগের মতোই যমুনার বাম তীরে ভয়াবহ ভাঙন চলছে। চেঙ্গানিয়া থেকে বিশরশি, মণ্ডলপাড়া, সুখচর হয়ে প্রজাপতি পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় ভাঙন ক্রমেই তীব্র হচ্ছে। অসময়ের এই ভাঙন দ্রুত ঠেকানো না গেলে বেলগাছা, সাপধরী, চিনাডুলি ও নোয়ারপাড়া ইউনিয়নের লক্ষাধিক মানুষ আবারও বসতভিটা ও ফসলি জমি হারিয়ে এলাকা ছাড়তে বাধ্য হবেন। ইতিমধ্যে বহু পরিবার শেষ সম্বলটুকু হারিয়ে দিশাহারা। ফসলি জমি হারিয়ে কৃষকেরা জীবিকা নিয়েও চরম সংকটে পড়েছেন।
এ বিষয়ে জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান বলেন, যমুনার পানি ইতিমধ্যে নেমে গেছে। পানি নামার সময় যে ভাঙন হয়, তা কিছুটা চলমান আছে। ভাঙন রোধে আমরা ইতিমধ্যে দুটি প্রকল্প প্রণয়ন করেছি।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন