থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় পর্যটন দ্বীপ ফুকেটে একটি বাণিজ্যিক শপহাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। সোমবার (১৬ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে রয়টার্সকে জানিয়েছে পুলিশ।
থাইল্যান্ডের কর্তৃপক্ষ জানায়, সোমবার ভোর ৩টা ১৭ মিনিটে গাড়ি ভাড়ার ব্যবসা পরিচালিত একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের আরও কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ জানিয়েছে, আহত ১৬ জনের মধ্যে ১৫ জন থাইল্যান্ডের নাগরিক এবং একজন মিয়ানমারের নাগরিক। তবে নিহত ও আহতদের মধ্যে কোনো পর্যটক নেই।
অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি ফুকেটের পশ্চিম উপকূলের জনপ্রিয় পাতং সমুদ্রসৈকতের কাছাকাছি একটি শহরে অবস্থিত।
উল্লেখ্য, এ অগ্নিকাণ্ডের মাত্র চার মাস আগে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে আগুন লেগে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছিল।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে