হরমুজে মাইন বিস্ফোরণের শিকার তেলবাহী ২ ট্যাংকার

আপলোড সময় : ১৬-১১-২০২৬ ১২:১১:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৬ ১২:১১:৫৫ অপরাহ্ন
মার্কিন যুদ্ধবিমানের নিরাপত্তা পাহারায় হরমুজ প্রণালির দক্ষিণ দিকের নৌপথ দিয়ে চলাচলের সময় সাগরে পেতে রাখা মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ কথা জানিয়েছে। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।

আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ এবং কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথে ইরানের আরোপিত নিয়ম লঙ্ঘনের জবাব হিসেবেই তাদের এই ‘কঠোর পদক্ষেপ’। বিবৃতিতে আরো বলা হয়, ইরানের দেওয়া নির্দেশনা না মেনে চলাচলকারী ট্যাংকারগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে আইআরজিসির নৌবাহিনীর পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, নির্দেশনা অমান্যকারী জাহাজগুলোকে ‘কঠোরভাবে মোকাবিলা’ করা হবে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :