ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ‘এটা আমাদেরই গল্প’ নাটকে ‘মেহেরীন’ চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছেন তিনি। পেশাগত ব্যস্ততার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী।
গত জুনে মালদ্বীপে এক যুবকের সঙ্গে তাঁর ঘোরাঘুরি ও ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মাঝে শুরু হয় নানা গুঞ্জন। এত দিন এ বিষয়ে নীরব থাকলেও অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন কেয়া পায়েল।
সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হয়ে এসে মালদ্বীপ সফর ও ভাইরাল ভিডিও প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। প্রশ্নটি শুনে কেয়া বলেন, ‘আমি জানতাম এই প্রশ্নটি আমাকে করা হবে।’
ঘটনার ব্যাখ্যা দিয়ে অভিনেত্রী জানান, মূলত পেশাগত কাজেই তিনি মালদ্বীপে গিয়েছিলেন। কেয়া বলেন, ‘আমি মালদ্বীপে গিয়েছিলাম টাইকন নামের একটি হোটেল ও রিসোর্টের প্রমোশনে। আমি সেখানেই অবস্থান করছিলাম। আমার সঙ্গে আমার বন্ধু এবং তাঁর স্ত্রীও ছিলেন। সবারই নিজস্ব ব্যক্তিগত জীবন আছে। কাজের জায়গায় কাজ থাকবে, কিন্তু ব্যক্তিগত জীবনটা আলাদা রাখাই ভালো। মানুষ এসব নিয়ে প্রশ্ন তুললে তখন আর ভালো লাগে না।’
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে অহেতুক গুজব ছড়ানো হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি দর্শকদের জন্যই কাজ করি। তাঁরা যখন কাজের প্রশংসা করেন, তখন ভীষণ ভালো লাগে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে দেখেছি অনেকেই নিজেদের মতো করে গল্প বানিয়েছেন।’
এর আগে অন্য একটি পডকাস্টে নিজের প্রেম ও বিয়ের পরিকল্পনা নিয়েও খোলামেলা কথা বলেছিলেন কেয়া পায়েল। বিয়েকে জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় উল্লেখ করে তিনি বলেছিলেন, ‘বিয়ে মানে সারাজীবন একজন মানুষের সঙ্গে পথচলা, যার সঙ্গে আমি বুড়ো হবো। আমার জীবনে মা-বাবা ও ভাই-বোনের মতোই তাঁর অবস্থান হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
জীবনসঙ্গী বেছে নিলে তা কখনোই গোপন রাখবেন না জানিয়ে কেয়া বলেন, ‘আমার বর, আমার জীবনসঙ্গী, আমার আত্মা—সেই মানুষটি যখন জীবনে আসবে, তখন ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানাব। সে তো আমার জীবনের সবচেয়ে বড় অংশ হবে, তা কেন গোপন রাখব?’
প্রেম ও বিয়ের পার্থক্য বোঝাতে গিয়ে অভিনেত্রী আরও যোগ করেন, ‘লুকিয়ে প্রেম করার মধ্যে এক ধরনের আলাদা সৌন্দর্য আছে, সেটা ঠিক আছে। কিন্তু বিয়ের সৌন্দর্যই হলো সবাইকে জানিয়ে করা। তাই বিয়ে করলে অবশ্যই সবাইকে জানিয়েই করব।’
সব মিলিয়ে, মালদ্বীপের ভিডিও ঘিরে তৈরি হওয়া দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটানোর পাশাপাশি ব্যক্তিগত ও পেশাগত জীবনের সীমারেখা বজায় রাখার আহ্বান জানালেন এই অভিনেত্রী।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে