হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কায়দায় স্বর্ণ পাচারের চেষ্টাকালে দুবাইফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তল্লাশি চালিয়ে ওই যাত্রীর মলদ্বার (রেক্টাম) থেকে চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু এবং অন্তর্বাসে মাখানো অবস্থায় স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব বস্তুর মোট ওজন প্রায় ১ কেজি (১ হাজার গ্রাম), যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা।
রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় অবতরণ করেন হাসান মিয়া নামের ওই যাত্রী। আটককৃত যাত্রীর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে হাসান মিয়ার গতিবিধির ওপর বিশেষ নজরদারি রাখা হয়। একপর্যায়ে সন্দেহ হলে তার শরীর এক্স-রে করা হয় এবং মলদ্বারের ভেতরে ধাতব বস্তুর উপস্থিতি শনাক্ত হয়।
পরবর্তীতে বিশেষ প্রক্রিয়ায় তল্লাশি চালিয়ে তার মলদ্বার থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এ ছাড়া তার পরনে থাকা অন্তর্বাসের কাপড়ে মাখানো অবস্থায় আরও আনুমানিক ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট পাওয়া যায়। তবে জব্দকৃত এসব বস্তুতে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা কতটুকু, তা রাসায়নিক পরীক্ষা ও পরিশোধনের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, এই পাচারের পেছনে একটি সংঘবদ্ধ আন্তঃদেশীয় চোরাচালান চক্রের হাত রয়েছে। চক্রটির মূল হোতা ও অন্যান্য সদস্যদের শনাক্ত করতে দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে তদন্ত চালানো হবে। প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট বিদেশি কাস্টমস গোয়েন্দা সংস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা কাঠামোর সহায়তাও নেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে