দেশে ডেঙ্গুর ভয়াবহতা ক্রমেই বাড়ছে। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছুঁই ছুঁই। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জনে।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫২ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৯ জন, রাজশাহী বিভাগে ২৪০ জন, বরিশাল বিভাগে ২০৯ জন, খুলনা বিভাগে ১৯৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯১ জন, রংপুর বিভাগে ৭৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫০৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৮১৬ জন।
বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে ৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, বরিশাল বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে আটজন এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।
এদিকে শুধু ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৪০০ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন আটজন। চলতি বছর ঢাকা মহানগরীর হাসপাতালগুলোতে মোট ৩৪ হাজার ৯৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ২১৯ জন।
ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০-এর কাছাকাছি পৌঁছে যাওয়ায় পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে