জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদনে নতুন সুযোগ চালু করতে যাচ্ছে ঢাকার জার্মান দূতাবাস। আবেদন প্রক্রিয়া সহজ ও আধুনিক করতে পুরো ব্যবস্থাকে ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে দেশটি।
রোববার (১৫ নভেম্বর) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। নতুন নিয়মে জার্মানির ফেডারেল পররাষ্ট্র দপ্তরের ‘ডিজিটাল কনসুলার সার্ভিসেস পোর্টাল’ বা আউসল্যান্ডসপোর্টালের মাধ্যমে ঘরে বসেই স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা জাতীয় স্টুডেন্ট ভিসার আবেদন করতে পারবেন।
নতুন পদ্ধতিতে দূতাবাসে যাওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় সব নথি জমা দেওয়ার সুযোগ থাকবে। ভিসা প্রক্রিয়ায় সহায়তাকারী প্রতিষ্ঠান ভিএফএস আগেই এসব কাগজপত্রের প্রাথমিক যাচাই করবে। ফলে দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার পর আবেদনসংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ করতে আগের তুলনায় কম সময় লাগবে।
দূতাবাসে গিয়ে আবেদনকারীদের মূলত বায়োমেট্রিক তথ্য প্রদান ও নথিপত্রের চূড়ান্ত যাচাই সম্পন্ন করতে হবে। পাশাপাশি অনলাইন পোর্টালের ড্যাশবোর্ড থেকেই আবেদনের সর্বশেষ অগ্রগতি জানা যাবে। চাইলে পরিবারের সদস্যরাও একই সময়ে একসঙ্গে আবেদন জমা দিতে পারবেন।
তবে নতুন ডিজিটাল পদ্ধতি চালুর কারণে আগের ব্যবস্থায় অ্যাপয়েন্টমেন্টের জন্য তৈরি করা অপেক্ষমাণ তালিকা বাতিল করা হয়েছে। আগে যারা নিবন্ধন করে অপেক্ষায় ছিলেন, তাদের পুরোনো নিবন্ধন আর কার্যকর থাকবে না। এসব নিবন্ধন নতুন ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তর করা হবে না।
এ কারণে আগের তালিকায় থাকা আবেদনকারীদেরও নতুন ডিজিটাল পোর্টালে অ্যাকাউন্ট খুলে নতুন করে আবেদন করতে হবে।
আবেদনের নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা ও বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে জার্মানির সরকারি পোর্টালে: https://digital.diplo.de
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে