ঈশ্বরদীতে যত্রতত্র কলকারখানা নির্মাণ, তিন ফসলি জমিতে বসতি স্থাপন, অপরিকল্পিত ভাবে পুকুর খনন এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের কারণে গত এক দশকে চাষযোগ্য জমি কমেছে প্রায় ৬৪৮ হেক্টর। এতে বছরে ধানের উৎপাদনই কমেছে প্রায় ৯৩৫ মেট্রিক টন। উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে মোট ফসলি জমি ছিল ১৮,২৪৯ হেক্টর, যা ২০২৬ সালে কমে দাঁড়িয়েছে ১৭,৬০১ হেক্টরে। উপজেলার চরাঞ্চলের পাকশী, লক্ষীকুন্ডা, নবীনগর বিস্তীর্ণ এলাকায় ফসলি জমির সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ইটভাটার কারণে। উপজেলার মোট ৫৫টি বৈধ ও অবৈধ ইটভাটা প্রতি বছর প্রায় ১৭০ হেক্টর চাষযোগ্য জমি নষ্ট করছে।
রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের জন্যও ২৯৪ একর জমি অধিগ্রহণ হয়েছে, যেখানে এক সময় গম, সবজি, ডাল ও তৈলজাতীয় শস্য উৎপাদন হতো। এখন সেখানে আবাসন গড়ে উঠেছে। এছাড়া অরণকোলা মাঠ, বাঘহাছলা, মুলাডুলি, খয়েরবাড়িয়া, পতিরাজপুর ও আড়কান্দি এলাকায় বিস্তীর্ণ তিন ফসলি জমিতে ছোট ছোট আবাসন ও মিল, কল-কারখানা ও পোল্ট্রি খামার ও পুকুর খনন করা হয়েছে। এসব কারখানা ও আশেপাশে খনন করা পুকুরের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যা ফসলি জমি নষ্ট করছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত দশকে শুধু ধান ও সবজির জমি কমেছে ১৫০ থেকে ১৭০ হেক্টর। এর ফলে এ অঞ্চলের খাদ্য উৎপাদন কমেছে প্রায় ৯,৩৫০ মেট্রিক টন।
স্থানীয় কৃষকরা জানান, রাজশাহী-ঢালারচর রেলপথ নির্মাণ এবং খামার স্থাপনের কারণে তিন ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। অরণকোলা মাঠে খামারের জন্য পুকুর খনন এবং জলাবদ্ধতার কারণে সামান্য বৃষ্টিতেই ধান তলিয়ে যাচ্ছে। এর ফলে উৎপাদন ব্যাপক ভাবে কমছে।
কৃষি জমি সুরক্ষা আইনের খসড়ায় সর্বোচ্চ পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ লাখ টাকার জরিমানা ধার্য করা হয়েছে। এতে বলা হয়েছে, দেশের সকল কৃষিজমি শুধুমাত্র কৃষি কাজে ব্যবহার করতে হবে এবং কৃষিজমিতে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা থাকবে। দুই বা তিন ফসলি জমি অধিগ্রহণের ক্ষেত্রেও সরকারের অনুমতি ছাড়া কোনো কাজ করা যাবে না।
ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন বলেন, ফসলি জমিতে আবাসন ও অন্যান্য কাজের আগে স্থানীয় কৃষি অফিসের অনুমতি নেওয়া প্রয়োজন। জনসচেতনতা ছাড়া কৃষি জমির অপচয় রোধ সম্ভব নয়। নইলে দ্রুত ফসলি জমি কমে যাওয়ার কারণে ভবিষ্যতে খাদ্য ঘাটতির সমস্যা দেখা দিবে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন