বিশ্বজুড়ে বক্স অফিসে ঝড় তুলেছে নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমা ‘রামায়ণ’। মুক্তির মাত্র আট দিনেই বিশ্বব্যাপী ১ হাজার কোটি রুপির বেশি আয় করেছে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত সিনেমাটি।
এর মধ্য দিয়ে দ্রুততম সময়ে হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশের দৌড়ে ‘বাহুবলী ২’-কেও পেছনে ফেলেছে ছবিটি।
গত ৫ নভেম্বর মুক্তি পাওয়া ‘রামায়ণ’ মুক্তির অষ্টম দিনে বিশ্বব্যাপী মোট ১ হাজার ৩৩ কোটি ৫৫ লাখ রুপি আয় করেছে। এর মধ্যে ভারতের বাজার থেকে এসেছে ৬৭৫ কোটি ৫ লাখ রুপি। আর ভারতের বাইরে সিনেমাটির আয় ৩৫৮ কোটি ৫০ লাখ রুপি।
ভারতে ছবিটির নিট আয় দাঁড়িয়েছে ৫৬৪ কোটি ৬০ লাখ রুপি।
বৃহস্পতিবার অষ্টম দিনে শুধু ভারতেই সিনেমাটির আয় হয়েছে ৫৩ কোটি ৫০ লাখ রুপি। এদিন দেশটির ২৪ হাজার ৪২টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে ছবিটি। হিন্দি সংস্করণ থেকে এসেছে ৪৩ কোটি রুপি।
এ ছাড়া কন্নড় সংস্করণে ৩ কোটি ২৫ লাখ, মালয়ালমে ২ কোটি ৮০ লাখ এবং তেলেগু সংস্করণে ২ কোটি ৩০ লাখ রুপি আয় হয়েছে।
ভারতীয় সিনেমার মধ্যে বিশ্বব্যাপী ১ হাজার কোটি রুপি আয়ের মাইলফলক দ্রুততম সময়ে স্পর্শ করা ছবিগুলোর তালিকায় এখন তৃতীয় অবস্থানে রয়েছে ‘রামায়ণ’। এর আগে ‘ধুরন্ধর ২’ ও ‘পুষ্পা ২’ মাত্র সাত দিনে এই মাইলফলক অর্জন করেছিল। অন্যদিকে ‘বাহুবলী ২’-এর লেগেছিল ১০ থেকে ১১ দিন।
এ নিয়ে ১ হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করা ১১তম ভারতীয় সিনেমা হলো ‘রামায়ণ’।
একই সঙ্গে এটি রণবীর কাপুরের ক্যারিয়ারের প্রথম সিনেমা, যা এই মাইলফলক অর্জন করল। এর আগে তার অভিনীত ‘অ্যানিমেল’ বিশ্বব্যাপী যে আয় করেছিল, আট দিনেই সেই অঙ্ক ছাড়িয়ে গেছে ‘রামায়ণ’।
মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ভালো ব্যবসা করছে সিনেমাটি। প্রথম দিনে ভারতে ৬৪ কোটি ৮৫ লাখ রুপি আয় করে ছবিটি। দ্বিতীয় দিনে আয় হয় ৪৮ কোটি ৫ লাখ এবং তৃতীয় দিনে ৬৯ কোটি ৮০ লাখ রুপি। চতুর্থ দিনে আয় কিছুটা কমে ৫৬ কোটি ১৫ লাখ রুপিতে দাঁড়ালেও পঞ্চম দিনে আয় বেড়ে হয় ১০৭ কোটি ৫০ লাখ রুপি।
বাণিজ্য বিশ্লেষক তরন আদর্শের মতে, মুক্তির পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম দিনে টানা তিন দিন এক দিনের আয়ের রেকর্ড গড়েছে ছবিটি। ভাই দুজ উৎসবের ছুটিও সিনেমাটির আয়ে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।
প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত ‘রামায়ণ’-এ আরো অভিনয় করেছেন সানি দেওল, রবি দুবে ও লারা দত্ত। মুক্তির আগে ২৭ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন