বাংলাদেশের পেস বোলিং আক্রমণ আগের মতো নখদন্তহীন নেই, বরং এখন যেকোনো কন্ডিশনে লড়াই করার মতো সামর্থ্য রাখে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড। রবিবার (১৫ নভেম্বর) জোহানেসবার্গে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে সফরকারীদের পেস বিভাগ নিয়ে সতর্ক তিনি।
ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের তরতাজা স্মৃতি নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে ওঠার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার পথেও বেশ ভালোভাবে এগিয়ে গেছে তারা।
বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট হবে জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নের হাইভেল্ডের হালকা বাতাসের কন্ডিশনে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি টেস্টও হবে এই দুই ভেন্যুতেই।
স্বাভাবিকভাবেই এই ম্যাচগুলোতে পেসাররাই মূল ভূমিকা পালন করবেন।
বাংলাদেশের পেস বোলিং নিয়ে সমীহ ঝরেছে কনরাডের কণ্ঠে, ‘বাংলাদেশের এখন দারুণ একটি পেস আক্রমণ গড়ে উঠেছে। আগে তারা এখানে খেলনা বন্দুকের মতো বোলিং আক্রমণ নিয়ে আসত, কিন্তু এখন তাদের এমন বোলার আছে যারা যেকোনো কন্ডিশনে লড়াই করতে জানে।’
কনরাড আরো বলেন, ‘বিশেষ করে হাইভেল্ডের কন্ডিশনে, যেখানে পেসাররাই বাড়তি সুবিধা পাবে বলে আমরা আশা করছি।
আমরা তাদের কোনোভাবেই হালকাভাবে নিচ্ছি না।’
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন