জাপান সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটে (বিজি-৩৭৭) একটি নয়, বরং অন্তত পাঁচটি যান্ত্রিক ত্রুটি ছিল। উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ নথিতে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ইতোমধ্যে এই ঘটনার তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।
গত ২৯ অক্টোবর জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের আগমুহূর্তে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিমানের প্রকৌশল দল ও জাপানি টেকনিশিয়ানদের প্রচেষ্টায় ত্রুটি সারানোর পর নির্ধারিত সময়ের প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
পরদিন ৩০ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চার সদস্যের একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে। তদন্ত চলাকালে উড়োজাহাজটির কারিগরি নথি ও রক্ষণাবেক্ষণের রেকর্ড পর্যালোচনা করে অন্তত পাঁচটি ত্রুটির প্রমাণ পাওয়া যায়।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে