সাম্প্রতিক সময়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধি নিয়ে গ্রাহকদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে এর ব্যাখ্যা দিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)।
সংগঠনটির দাবি, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা, কাঁচামালের মূল্যবৃদ্ধি, মধ্যপ্রাচ্যের সংঘাত এবং আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় দেশের বাজারে এলপিজির দাম বাড়ছে।
লোয়াবের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আহসানুল জব্বারের পাঠানো এক ব্যাখ্যায় এসব তথ্য জানানো হয়েছে। এতে এলপিজির মূল্যবৃদ্ধির পেছনে প্রধান চারটি কারণ তুলে ধরেছে সংগঠনটি।
লোয়াব জানিয়েছে, সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি এবং বাজারে নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সংগঠনের সদস্যরা প্রতিশ্রুতিবদ্ধ।
আন্তর্জাতিক বাজারের ওপর ৮০ শতাংশ নির্ভরতা
লোয়াবের ব্যাখ্যায় বলা হয়েছে, প্রতি মাসের শেষে সৌদি আরামকো এলপিজির বৈশ্বিক বেঞ্চমার্ক মূল্য বা ‘সৌদি কন্ট্রাক্ট প্রাইস’ (সিপি) ঘোষণা করে। এই মূল্যের ভিত্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতি মাসের প্রথম সপ্তাহে দেশের বাজারে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম নির্ধারণ করে।
সংগঠনটির হিসাবে, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের মোট মূল্যের প্রায় ৮০ শতাংশ নির্ভর করে আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস কেনা ও দেশে আমদানির খরচের ওপর। বাকি প্রায় ২০ শতাংশের মধ্যে রয়েছে ভ্যাট-ট্যাক্স, সিলিন্ডারে গ্যাস ভরা, মুনাফা, স্থানীয় পরিবহন এবং ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন।
ফলে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বাড়লে দেশের বাজারে তার প্রভাব পড়া এড়ানোর সুযোগ সীমিত থাকে বলে মনে করে সংগঠনটি।
এক বছরে কাঁচামালের দাম বেড়েছে ২১ শতাংশ
লোয়াবের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের দাম গত এক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫ সালে প্রতি টন গ্যাসের সৌদি কন্ট্রাক্ট প্রাইসের গড় ছিল প্রায় ৫৫২ ডলার। ২০২৬ সালে তা বেড়ে দাঁড়িয়েছে গড়ে প্রায় ৬৬৬ ডলারে। অর্থাৎ এক বছরের ব্যবধানে কাঁচামালের ক্রয়মূল্য বেড়েছে প্রায় ২১ শতাংশ।
এলপিজি মূলত প্রোপেন ও বিউটেনের মিশ্রণ। আন্তর্জাতিক বাজারে এই দুটি উপাদানের দাম বাড়লে আমদানি ব্যয়ও বেড়ে যায়।
লোয়াবের ব্যাখ্যায় আরও বলা হয়েছে, চলতি নভেম্বর মাসে প্রোপেনের সৌদি কন্ট্রাক্ট প্রাইস টনপ্রতি ৭২০ ডলার এবং বিউটেনের দাম ৭৮০ ডলার। ৩৫:৬৫ অনুপাতে হিসাব করলে গড় মূল্য দাঁড়ায় প্রায় ৭৫৯ ডলার।
মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিকল্প উৎস থেকে এলপিজি সংগ্রহের প্রতিযোগিতা বেড়েছে। এতে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি সরবরাহকারীদের কাছ থেকে গ্যাস সংগ্রহে অতিরিক্ত প্রিমিয়ামও দিতে হচ্ছে আমদানিকারকদের।
সংগঠনটির হিসাবে, ফেব্রুয়ারিতে প্রতি কেজি এলপিজির নির্ধারিত মূল্য ছিল ১১৩ টাকা। নভেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৭১ টাকা ৬৮ পয়সায়।
মধ্যপ্রাচ্যের সংঘাত ও জাহাজ সংকটে বেড়েছে আমদানি ব্যয়
লোয়াবের মতে, এলপিজির দাম বৃদ্ধির অন্যতম বড় কারণ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। এ সংঘাতের কারণে হরমুজ প্রণালি ও বাব-এল-মান্দেব নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল বিঘ্নিত হয়েছে। পাশাপাশি প্রচলিত অনেক সরবরাহ চুক্তি বাতিল ও অনিশ্চিত হয়ে পড়েছে।
সংগঠনটি জানায়, যুদ্ধ শুরুর আগেই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানির উদ্যোগ নিয়েছিল। এর ফলে আন্তর্জাতিক বাজারে সংকটের মধ্যেও দেশে সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। বর্তমানে দেশের মোট এলপিজি চাহিদার প্রায় ৮০ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আসছে বলে দাবি করেছে লোয়াব।
তবে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে এলপিজি পরিবহনে ব্যবহৃত বিশেষায়িত জাহাজের সংকট তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক জাহাজভাড়া বা ফ্রেইট চার্জ বেড়েছে। সংগঠনটির দাবি, কিছু ক্ষেত্রে জাহাজভাড়া ও সংশ্লিষ্ট চুক্তিমূল্য স্বাভাবিক সময়ের তুলনায় তিন থেকে চার গুণ পর্যন্ত বেড়েছে।
এ ছাড়া মধ্যপ্রাচ্যের তুলনায় যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে এলপিজি আনতে হচ্ছে। ফলে পরিবহন ব্যয় আরও বাড়ছে। এসব কারণে আমদানির পর দেশের বন্দরে পৌঁছানো পর্যন্ত এলপিজির মোট ব্যয় বা ল্যান্ডেড কস্ট উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন
এলপিজি আমদানির মূল্য আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারে পরিশোধ করতে হয়। লোয়াবের দাবি, গত এক বছরে ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মান প্রায় ৩ শতাংশ কমেছে। এতে স্থানীয় মুদ্রায় আমদানিকারকদের এলসি খোলা ও পণ্য আমদানির খরচ বেড়েছে।
ফলে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ও পরিবহন ব্যয় বৃদ্ধির পাশাপাশি ডলারের বিনিময় হারও দেশের এলপিজির দামের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।
ভারতের তুলনায় বাংলাদেশে এলপিজির দাম বেশি কেন?
বাংলাদেশের এলপিজির দামের সঙ্গে ভারতের বাজারের তুলনা প্রসঙ্গে লোয়াব বলেছে, দুই দেশের আমদানি, অবকাঠামো, উৎপাদন ও সরকারি ভর্তুকির ক্ষেত্রে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।
সংগঠনটির দাবি, ভারতের সমুদ্রবন্দরগুলোতে পর্যাপ্ত পানির গভীরতা থাকায় বড় জাহাজ সরাসরি জেটিতে ভিড়তে পারে। একটি বড় জাহাজে থাকা প্রায় ৪২ হাজার টন এলপিজি সেখানে তিন থেকে চার দিনের মধ্যে খালাস করা সম্ভব।
অন্যদিকে, বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোতে পর্যাপ্ত ড্রাফট বা জাহাজ চলাচলের উপযোগী গভীরতা না থাকায় গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে ছোট জাহাজে গ্যাস স্থানান্তর করে বন্দরে আনতে হয়। এ প্রক্রিয়ায় প্রায় ২৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
লোয়াবের হিসাব অনুযায়ী, একটি বড় গ্যাসবাহী জাহাজের পেছনে দৈনিক প্রায় ২ লাখ ডলার ব্যয় হয়। ফলে ২০ দিনে শুধু জাহাজ পরিচালন খরচই দাঁড়ায় প্রায় ৪০ লাখ ডলার। এ বাড়তি ব্যয় শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ের দামে প্রভাব ফেলে।
সংগঠনটি আরও জানায়, ভারতের মোট এলপিজি চাহিদার প্রায় ৫০ শতাংশ দেশটির নিজস্ব শোধনাগারে উৎপাদিত হয়। বিপরীতে বাংলাদেশকে প্রায় পুরো চাহিদার জন্যই আমদানির ওপর নির্ভর করতে হয়।
এ ছাড়া ভারতের এলপিজি বাজার বাংলাদেশের তুলনায় প্রায় ২০ গুণ বড়। বিপুল পরিমাণে গ্যাস কেনার কারণে আন্তর্জাতিক সরবরাহকারীদের কাছ থেকে তারা পাইকারি মূল্যছাড় ও জাহাজ ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সুবিধা পায়।
দুই দেশের দামের পার্থক্যের আরেকটি বড় কারণ সরকারি ভর্তুকি। লোয়াবের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের সরকার ২০২৫-২৬ অর্থবছরে এলপিজি খাতে প্রায় ৩০ হাজার কোটি রুপি বা ৩ দশমিক ১ বিলিয়ন ডলার বাজেটভিত্তিক ভর্তুকি দিচ্ছে।
অন্যদিকে বাংলাদেশে এলপিজি খাতে সরকারের কোনো ভর্তুকি নেই। ফলে আন্তর্জাতিক বাজারের আমদানি ব্যয়ের বড় অংশই সরাসরি ভোক্তাদের বহন করতে হচ্ছে।
মহেশখালীতে ল্যান্ড টার্মিনাল নির্মাণের প্রস্তাব
লোয়াবের মতে, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি, যুদ্ধের কারণে সরবরাহ চুক্তিতে অনিশ্চয়তা, জাহাজ সংকট, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং ডলারের বিনিময় হার—সবকিছুর সম্মিলিত প্রভাব পড়ছে দেশের এলপিজি বাজারে।
সংগঠনটি মনে করে, সরকারি উদ্যোগে অথবা সরকারি-বেসরকারি যৌথ অংশীদারত্বে মহেশখালীতে ল্যান্ড টার্মিনাল নির্মাণ করা হলে এলপিজি আমদানির ব্যয় কমানো সম্ভব হতে পারে। এতে দীর্ঘমেয়াদে ভোক্তা পর্যায়ে দাম কমার সুযোগ তৈরি হবে।
নির্ধারিত দামে বিক্রি নিশ্চিত করতে লোয়াবের নির্দেশনা
ভোক্তাদের স্বার্থ রক্ষায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ইতোমধ্যে বিশেষ সভা করে সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে। একই সঙ্গে বিইআরসিও নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির বিষয়ে সতর্কবার্তা জারি করেছে।
লোয়াব জানিয়েছে, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং প্রাতিষ্ঠানিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনের আওতাধীন সব অপারেটর ও পরিবেশককে নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে ভোক্তারা যাতে হয়রানি বা অতিরিক্ত দামের শিকার না হন, সে বিষয়ে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
লোয়াবের অনুরোধ, কোনো অসাধু চক্র বা খুচরা বিক্রেতা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি বিক্রি করলে প্রশাসন যেন তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে