ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ভল্ট থেকে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের দায়ে ব্যাংকটির সাবেক ক্যাশ ইন-চার্জ (সিনিয়র অফিসার) মো. রিফাতুল হককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আত্মসাৎ করা অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে অতিরিক্ত ৪ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আদালতের বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রায়ের বিস্তারিত অনুযায়ী, অপরাধজনক বিশ্বাসভঙ্গের অভিযোগে রিফাতুল হককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ অপরাধে আত্মসাৎ করা ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। জরিমানার পুরো টাকা ঢাকা ব্যাংককে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া প্রতারণার অভিযোগে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে তাকে। দুর্নীতি প্রতিরোধ আইনে অপরাধমূলক অসদাচরণের দায়েও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানা অনাদায়েও অতিরিক্ত এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
আদালত জানিয়েছেন, তিনটি ধারায় দেওয়া মূল কারাদণ্ড ধারাবাহিকভাবে কার্যকর হবে। সে হিসাবে মোট ২০ বছর কারাগারে থাকতে হবে রিফাতুল হককে। তবে তদন্ত ও বিচার চলাকালে তিনি যে সময় কারাগারে ছিলেন, তা চূড়ান্ত সাজা থেকে বাদ যাবে। রায় ঘোষণার পর সাজা পরোয়ানাসহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
এদিকে, অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় মামলার অপর আসামি ঢাকা ব্যাংকের তৎকালীন অপারেশন ম্যানেজার এমরান আহমেদকে খালাস দিয়েছেন আদালত।
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১৭ জুন ঢাকা ব্যাংকের প্রধান কার্যালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন ইউনিটের একটি দল বংশাল শাখায় অডিট পরিচালনা করে। এ সময় শাখার ভল্টে সংরক্ষিত নগদ অর্থের হিসাবে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকার ঘাটতি ধরা পড়ে।
এ বিষয়ে ক্যাশ ইন-চার্জ রিফাতুল হককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ২০২০ সালের ২০ জুন থেকে ২০২১ সালের ১৬ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে অল্প অল্প করে টাকা সরিয়ে নেওয়ার কথা স্বীকার করেন।
এজাহারের তথ্য অনুযায়ী, ভল্টের অর্থের ঘাটতি গোপন রাখতে অভিনব কৌশল ব্যবহার করা হয়েছিল। ১০০ টাকার নোটের বান্ডিলের দুই পাশে ৫০০ টাকার নোট এবং ৫০০ টাকার নোটের বান্ডিলের দুই পাশে ১ হাজার টাকার নোট রাখা হতো। ফলে বাইরে থেকে বান্ডিলগুলো দেখলে বেশি মূল্যমানের নোট রয়েছে বলে মনে হতো। এভাবে প্রকৃত অর্থের পরিমাণ আড়াল করা হতো।
ঘটনার পর বংশাল শাখার তৎকালীন ব্যবস্থাপক মোহাম্মদ আবু বকর সিদ্দিক বাদী হয়ে ২০২১ সালের ১৭ জুন রিফাতুল হক ও শাখার তৎকালীন এফভিপি এবং অপারেশন ম্যানেজার এমরান আহমেদের বিরুদ্ধে অভিযোগ করেন। ভল্টের চাবি ও অর্থ সংরক্ষণের দায়িত্বে থাকা এমরান আহমেদের বিরুদ্ধেও অর্থ আত্মসাতে যোগসাজশের অভিযোগ আনা হয়েছিল।
পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুমোদন নিয়ে ২০২১ সালের ১৯ জুন দুজনের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়। তদন্ত শেষে ২০২২ সালের ২০ সেপ্টেম্বর দুদকের সহকারী পরিচালক মো. হুমায়ুন কবির রিফাতুল হক ও এমরান আহমেদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
পরবর্তী সময়ে ২০২৩ সালের ২২ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। বিচার চলাকালে মামলায় মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করেন আদালত।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে