​ফ্যাসিবাদ রুখতে অনলাইন গণমাধ্যমকে সোচ্চার হওয়ার আহবান তথ্য প্রতিমন্ত্রীর

আপলোড সময় : ১২-১১-২০২৬ ০৩:৪৭:২০ অপরাহ্ন , আপডেট সময় : ১২-১১-২০২৬ ০৩:৪৭:৫৯ অপরাহ্ন
সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমগুলোকে সোচ্চার থাকার আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে দুপুরে অনলাইন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (অনাব) এর সঙ্গে মতবিনিময় শেষে এ আহবান জানান তিনি।

এ সময়, অপতথ্য ও অপপ্রচার রোধে ফেসবুক পেজ ও অনিবন্ধিত পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান অনলাইন গণমাধ্যম মালিকরা। এজন্য প্রয়োজনে নীতিমালা করার তাগিদও দেন তারা। 

জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, শিগগিরই কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে বৈঠকে বসবে সরকার। সরকার যাই করুক না কেন দেশের স্বার্থেই করবে বলেও জানান ইয়াসের খান চৌধুরী। 

তথ্য প্রতিমন্ত্রী বলেন, অনলাইন নিউজ পোর্টাল, কন্টেন্ট ক্রিয়েটরসহ সার্বিকভাবে অনলাইনে নীতিমালা করার পরিকল্পনা রয়েছে সরকারের। 

তিনি বলেন, নতুন সরকারের পক্ষে সব দাবি একদিনে বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে সরকার অনলাইন গণমাধ্যমকে সহযোগিতা করতে চায়।

প্রতিমন্ত্রী বলেন, সংবাদমাধ্যমের জন্য একটি নির্দিষ্ট মানদণ্ড বজায় রাখা অত্যন্ত জরুরি। মানসম্মত সংবাদ ও ভালো কনটেন্ট না হলে পাঠক অনলাইন নিউজ পোর্টালের প্রতি আগ্রহী হবেন না। এ জন্য পোর্টালগুলোতে পেশাদার ও দক্ষ সাংবাদিকদের সম্পৃক্ত করতে হবে।

এর আগে আলোচনায় সংগঠনটির নেতারা, নিবন্ধিত ও সচল অনলাইন নিউজ পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনাসহ বেশ কয়েকটি দাবি উত্থাপন করেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :